মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম :
টিকিট নিয়ে সতর্কবার্তা বাংলাদেশ রেলওয়ের যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির লটারির মাধ্যমে প্রকৌশলীদের বদলি-পদায়ন করা হচ্ছে: গণপূর্ত মন্ত্রী ফিলিস্তিনের পক্ষে অবস্থান, যুক্তরাষ্ট্র-কানাডায় ৭৬ শিক্ষাবিদ চাকরিচ্যুত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১২১৩ ডেঙ্গু সচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর হরমুজে বাইরের শক্তির হস্তক্ষেপ বরদাশত করবে না ইরান: আইআরজিসি প্রধান জুলাই হত্যা মামলায় জামিন পেলেন আইভী দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও বাস্তবভিত্তিক যথাযথ নগর পরিকল্পনার আহ্বান রাষ্ট্রপতির বাংলাদেশকে প্রয়োজনীয় সহায়তা দিতে বিশ্বব্যাংক প্রস্তুত: অর্থমন্ত্রী

‘শিক্ষকরা নিজেরা পুড়ে শিক্ষার্থীদের মধ্যে আলো ছড়ান’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২০

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষকরা নিজেদের পুড়িয়ে শিক্ষার্থীদের মধ্যে আলো ছড়ান। তারা শিক্ষার্থীদের মূল্যবোধ শেখান, ভালো মানুষ হতে শেখান। রাষ্ট্রের দায়িত্ব তাদের জীবনমান ও আর্থিক নিরাপত্তা দেওয়া। বর্তমান সরকার সে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সোমবার (৫ অক্টোবর) বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে স্বাধীনতা শিক্ষক পরিষদ আয়োজিত ‘শিক্ষক দিবস: প্রেক্ষিত বাংলাদেশে শিক্ষকদের মর্যাদা’ শীর্ষক এক ভার্চুয়াল আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে লিখিত প্রবন্ধ উপস্থাপন করেন স্বাশিপ সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহজাহান আলম সাজু। প্রফেসর ড. আব্দুল মান্নান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

বক্তব্য রাখেন অধ্যক্ষ এসএস আকরামুল হক, প্রধান শিক্ষক মেহেরুন্নেছা, সাইদুর রহমান পান্না, দেলোয়ার হোসেন, অধ্যক্ষ শাহদাৎ হোসেন, চরিচাঁদ মন্ডল সুমন, শিরীনা বিথী, আকলিমা খাতুন, সঙ্গীতা বিশ্বাস, অধ্যক্ষ মাসুদ আহম্মেদ প্রমুখ।

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অযাচিত হস্তক্ষেপ বন্ধ করা প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, এ ব্যাপারে শিক্ষা বিষয়ক সংসদীয় কমিটি কাজ করছে। আলাদা কমিটি করে দেওয়া হয়েছে। কমিটির রিপোর্ট হাতে এলে এ ব্যাপারে উদ্যোগ গ্রহণ করা হবে।

শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবি প্রসঙ্গে তিনি বলেন, জাতীয়করণ শুধু সরকারের আর্থিক অবস্থার ওপর নির্ভর করে না, নীতিগত সিদ্ধান্ত ছাড়াও আরও অনেক বিষয়ের ওপর নির্ভর করে। তিনি বলেন, শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য বিষয়টি ভেবে দেখা দরকার।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD