বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন

শিরোনাম :
কোনো আগাম সংকেত ছাড়াই ধ্বংস হতে পারে মহাবিশ্ব দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে ৭ কোটি টাকার বিদ্যুৎ দিলো রূপপুর ২০৩২ সাল পর্যন্ত বাংলাদেশকে জিএসপি সুবিধা দেবে কানাডা যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত: প্রধানমন্ত্রী সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্ত করতে উন্নয়ন সহযোগীদের সঙ্গে পরামর্শ সভা শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে দেশে ফিরিয়ে আনা হতে পারে: হুমায়ুন কবির গাজা গণহত্যা মামলায় হারতে পারে ইসরাইল পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণ নিয়ে যা জানালেন মজুরি বোর্ড চেয়ারম্যান ১৬ ডিসেম্বর পর্যন্ত বন্ধ ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট দিল্লির দাসত্ব করার জন্য মুক্তিযুদ্ধ করা হয়নি: রিজভী

শীতলক্ষ্যায় লঞ্চডুবি: ঘাতক জাহাজের চালকসহ আটক ৯

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২০ মার্চ, ২০২২

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় পেছন থেকে ঠেলে যাত্রীবাহী লঞ্চ ডুবিয়ে দেওয়ার ঘটনায় এমভি রূপসী-৯ নামের পণ্যবাহী কার্গো জাহাজ আটক করেছে নৌ পুলিশ। এ সময় জাহাজের চালকসহ ৯ জনকে আটক করা হয়।

রোববার (২০ মার্চ) বিকেল সাড়ে ৫টায় মেঘনা নদীর মুন্সিগঞ্জের গজারিয়ার হোসেনদিবাগ ডকইয়ার্ড থেকে জাহাজটি আটক করা হয়। পুলিশ জানায়, ডকইয়ার্ডে জাহাজটি রেখে পালাতে চেষ্টা করছিল চালক ও অন্য স্টাফরা।

বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ নৌ থানা পুলিশের ওসি মো. মনিরুজ্জামান।

এর আগে, দুপুর ২টা ২০ মিনিটের দিকে সদর উপজেলার আল-আমিননগর এলাকায় রূপসী-৯ নামে একটি কার্গো জাহাজের ধাক্কায় শীতলক্ষ্যা নদীতে যাত্রীবাহী লঞ্চডুবির ঘটনা ঘটে। লঞ্চে প্রায় অর্ধশতাধিক যাত্রী ছিল।

এই ঘটনায় এখন পর্যন্ত ৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত ৬ জনের মধ্যে ৭ বছরের এক শিশু (বালিকা), ৩৫ বছর বয়সী এক নারী ও আরিফা আক্তার (২৫), তার ১৮ মাসের ছেলে শিশু সাফায়েত এবং জয়নাল ভূঁইয়া (৫০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে।

এ দিকে এই ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে নৌপরিবহন মন্ত্রণালয়।

উল্লেখ্য, আল-আমিন নগরের অদূরে কয়লাঘাট এলাকায় গত বছরের ৮ জুলাই এক কার্গো জাহাজের ধাক্কায় যাত্রীবাহী লঞ্চডুবির ঘটনা ঘটে। এতে নারী ও শিশুসহ ৩৪ জনের প্রাণহানি হয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD