সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করেন লেফটেন্যান্ট কর্নেল মতিউর আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর চীন থেকে বুলেট ট্রেন আনার কথা চলছে, ঘণ্টায় চলবে ৩৫০ কিলোমিটার কোন ডিসেম্বর আসবেন ক্লিয়ার করেন, শেখ হাসিনাকে হুইপ দুলু শিগগির শেষ হবে যুদ্ধ, কমবে তেলের দাম: ট্রাম্প আদানির বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট থেকেই বাংলাদেশে সরবরাহ শুরু সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী মোদির নৈশভোজে অংশ নেননি চীনের প্রেসিডেন্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী সাগর-রুনি হত্যার বিচার চেয়ে ট্রাইব্যুনালে পরিবারের লিখিত অভিযোগ

শীতে মশার প্রকোপ বাড়ছে, ডেঙ্গুও আছে: মেয়র তাপস

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩

শীতে মশার প্রকোপ বাড়ছে এবং ডেঙ্গুও আছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস। বুধবার (২০ ডিসেম্বর) পুরান ঢাকার নয়াবাজারে একটি গণশৌচাগারের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

অনুষ্ঠানে মশক নিধনের ব্যাপারে নতুন করে কোনো পরিকল্পনা আছে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মেয়র বলেন, এখন কিউলেক্স মশার প্রকোপ ও মৌসুম চলছে। অথচ ডেঙ্গু মৌসুম শেষ হয়েছে। শুষ্ক মৌসুমে ডেঙ্গু থাকার কথা নয়। এছাড়া যাদের ডেঙ্গু হয়েছিল তাদের কিছু
স্বাস্থ্যগত জটিলতা আমরা লক্ষ্য করছি। এটা স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য মন্ত্রণালয় দেখেছে। একই সঙ্গে এ বিষয়ে গবেষণার প্রয়োজনও রয়েছে কেন এ রকম হচ্ছে।

সাংবাদিকদের আরেক এক প্রশ্নের জবাবে শেখ তাপস বলেন, ওয়াসার কাছ থেকে হস্তান্তরের পর বাৎসরিক সূচি অনুযায়ী জানুয়ারি মাস থেকে আমরা খাল এবং নর্দমার বর্জ্য ও পলি অপসারণ করে চলেছি। যাতে বর্ষা মৌসুমের আগেই সেগুলো পরিষ্কার হয় এবং জলাবদ্ধতা সৃষ্টি না হয়। এছাড়া জিরানি, মাণ্ডা, শ্যামপুর ও কালুনগর খাল নিয়ে প্রধানমন্ত্রী আমাদের যে প্রকল্প পাস করে দিয়েছেন, সে প্রকল্পের কাজ শুরু হয়েছে।

তিনি বলেন, জিরানি খালের ত্রিমোহনী থেকে আমাদের কাজ শুরু হয়েছে। আমরা এখন পূর্ণরূপে খনন, বর্জ্য অপসারণ ও সীমানা চিহ্নিতকরণ করছি। সীমানা নিশ্চিত করে আমরা সেখানে বেষ্টনী দেবো। এ নিয়ে পরামর্শকরা কাজ করেছেন। সেখানে হাঁটার পথ, সাইকেল চালানোর পথ, গণপরিসর সৃষ্টি, সবুজায়ন করা হবে। যাতে এলাকার জনগণ একটি উপভোগ্য নান্দনিক পরিবেশ পান। আগামী দুই বছর মেয়াদে এই প্রকল্পের শেষ হবে। আমরা আশাবাদী, এতে করে স্থায়ীভাবে খালগুলো দখলমুক্ত হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD