শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন

শিরোনাম :
৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবে উপবৃত্তি, ব্যাংক হিসাব খোলার নির্দেশ সৌদি আরবে ১৩ পদে বাংলাদেশি কর্মী নেওয়ার বিজ্ঞাপন নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে বিএনপির র‍্যালি সৌদি জোটের হামলায় ইয়েমেনে নিহত ৪১ প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন মার্কিন অবরোধ ভাঙতে খার্গ দ্বীপে প্রস্তুত ইরানের ১৪ তেলবাহী ট্যাংকার সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে সরকার তাদের দায় কিছুটা মোচনের চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

‘শেখ হাসিনার নেতৃত্বে আ.লীগ আবারও ক্ষমতায় আসবে’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২২

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনার সততা, সঠিক নেতৃত্ব ও জনপ্রিয়তাই আগামীতে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনবে।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশনে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।

বিএনপির প্রধান দুজনেই দণ্ডপ্রাপ্ত, নির্বাচন করার যোগ্যতা নেই উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনের যোগ্য নেতা কখনো দণ্ডপ্রাপ্ত আসামি হতে পারে না।

তিনি আরও বলেন, আমরা পর্যায়ক্রমে যে সকল এলাকার কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়েছে সেগুলোতেও সম্মেলন সম্পন্ন করবো। আগামী নির্বাচন নিয়ে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে জানিয়ে তিনি বলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগ আরও বেশি যোগ্য নেতৃত্বকে দায়িত্ব দিবে। ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে। মনে রাখতে হবে সুসময়ের কর্মীরা দলের বন্ধু না, দুঃসময়ে যারা দলের পাশে থাকে তারাই দলের প্রকৃত বন্ধু।

গত নির্বাচনের চেয়ে এবারের নির্বাচনের চ্যালেঞ্জ অনেক বেশি উল্লেখ করে তিনি বলেন, এই নির্বাচন নিয়ে অনেক বেশি ষড়যন্ত্র শুরু হয়েছে তাই এই নির্বাচনকে ছোট মনে করা যাবে না। প্রতিপক্ষকে দূর্বল মনে করা যাবে না। তারা কিন্তু তাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবে।

মনে রাখবেন শেখ হাসিনা ও আওয়ামী লীগ কাউকে নেতৃত্বের ইজারা দেয় না। তাই মনে রাখতে হবে সঠিক পথে চলতে হবে, দলীয় নিয়ম-কানুন মেনে চলতে হবে। দল করবেন কিন্তু নিয়ম মানবেন না, অন্যায়ভাবে নমিনেশন দিবেন সে দিন চলে গেছে।

সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট কে.এম হোসেন আলী হাসানের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আব্দুস সামাদ তালুকদারের সঞ্চালনায় সিরাজগঞ্জ সরকারি কলেজ মাঠে আয়োজিত সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD