মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম :
হরমুজে বাইরের শক্তির হস্তক্ষেপ বরদাশত করবে না ইরান: আইআরজিসি প্রধান জুলাই হত্যা মামলায় জামিন পেলেন আইভী দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও বাস্তবভিত্তিক যথাযথ নগর পরিকল্পনার আহ্বান রাষ্ট্রপতির বাংলাদেশকে প্রয়োজনীয় সহায়তা দিতে বিশ্বব্যাংক প্রস্তুত: অর্থমন্ত্রী আমিরাতে বাংলাদেশিদের কর্মসংস্থানের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম ইরানকে সহায়তা করলে চীন-রাশিয়ার অনেক কিছু হারানোর ঝুঁকি রয়েছে: ট্রাম্প প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী দুর্গাপূজায় ৪ দিনের ছুটি পাচ্ছেন পোশাক শ্রমিকরা ‘ট্রাম্পই দলকে ডুবাচ্ছেন’, মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির শঙ্কায় রিপাবলিকানরা

‘শেখ হাসিনা ক্ষমতায় থাকলে বাংলাদেশ পথ হারাবে না’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২০ মে, ২০২৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে বাংলাদেশ পথ হারাবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার (২০ মে) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার আছে বলেই বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ ভালো আছে। অথচ একটি দল তাকে নিয়ে অপপ্রচার করে। কিন্তু সারা দুনিয়া তাকে নিয়ে প্রশংসা করে।

তিনি বলেন, করোনা সামলানোর পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হয়। ফলে জ্বালানি ও ডলারের পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও বেড়ে যায়। আমরা ঘরে ঘরে বিদ্যুৎ দিলেও জ্বালানি সংকটে পুরোপুরিভাবে সে চাহিদা মেটাতে পারছি না।

বিএনপির উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এতো সভা-সমাবেশ, দফা, মানববন্ধন করে লাভ কী হলো? আপনারা দীর্ঘদিন ধরে বলছেন সরকারের সময় শেষ। সেই শেষ সময়টা কবে? বিএনপি আছে সরকার পতনের আন্দোলন নিয়ে। আর আমরা আছি জানমাল রক্ষার আন্দোলন নিয়ে।

কাদের বলেন, বাংলাদেশে আওয়ামী লীগের শিকড় অনেক গভীরে। ক্ষমতায় কে থাকবে, সেটা দেশের জনগণ নির্ধারণ করবে।

আইএমএফ ডেকে নিয়ে ঋণ দিয়েছে জানিয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, বাংলাদেশের সামর্থ্য আছে বলেই তারা ঋণ দিয়েছি। বাংলাদেশ কখনও ঋণখেলাপি হয়নি। সময়মতো ঋণ পরিশোধ করেছি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD