বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন

শেয়ারবাজারে লেনদেনে নতুন সময়সূচি নির্ধারণ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ জুন, ২০২১

করোনার বিস্তার রোধে ১ জুলাই সকাল ৬টা থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত বিধিনিষেধ জারি করেছে সরকার। এসময় ব্যাংক লেনদেনের সঙ্গে সমন্বয় করে শেয়ারবাজারের লেনদেনের ক্ষেত্রে নতুন সময়সূচি নির্ধারণ করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

নির্ধারণ করা নতুন সময়সূচি অনুযায়ী শেয়ারবাজারে লেনদেন হবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। আগামী সোমবার (৫ জুলাই) থেকে নতুন এই সময়সূচি কার্যকর হেবে।

বুধবার (৩০ জুন) বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম গণমাধ্যমকে জানিয়েছেন এ তথ্য।

তিনি জানিয়েছেন, ব্যাংক হলিডের জন্য বৃহস্পতিবার (১ জুলাই) শেয়ারবাজারের লেনদেন বন্ধ থাকবে। এছাড়া বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী আগামী রোববার (৪ জুলাই) বন্ধ থাকবে ব্যাংক। এ জন্য রোববার শেয়ারবাজারে লেনদেন হবে না।

তিনি আরও বলেন, আগামী সোমবার থেকে শেয়ারবাজারে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত লেনদেন হবে। এই লেনদেনে বর্তমান নিয়ম অনুযায়ী ১৫ মিনিট প্রি-ওপেনিং সেশন থাকবে এবং লেনদেন শেষে ১৫ মিনিটের পোস্ট ক্লোজিং সেশন চালু থাকবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD