শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:৪০ অপরাহ্ন

শেয়ারহোল্ডারদের ৪ শতাংশ লভ্যাংশ দেবে সীমান্ত ব্যাংক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ জুন, ২০২০

শেয়ারহোল্ডারদের জন্য ৪ শতাংশ স্টক (বোনাস) লভ্যাংশ দেবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিচালিত সীমান্ত ব্যাংক লিমিটেড। ব্যাংকটির বার্ষিক সাধারণ সভায় এ লভ্যাংশ অনুমোদন দেয়া হয়।

মঙ্গলবার (৩০ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সীমান্ত ব্যাংকের ৪র্থ বার্ষিক সাধারণ সভা সোমবার (২৯ জুন) অনুষ্ঠিত হয়। ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন বিজিবির মহাপরিচালক ও ব্যাংকের চেয়ারম্যান মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম। সভায় শেয়ারহোল্ডারদের জন্য ৪ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদন দেয়া হয়। পাশাপাশি ব্যাংকের পরিচালকদের প্রতিবেদন, নিরীক্ষিত আর্থিক বিবরণী ও নিরীক্ষকের প্রতিবেদন অনুমোদন হয়। সভায় নিরীক্ষক নিয়োগ ও পরিচালকবৃন্দের নির্বাচন সম্পন্ন হয়।

ব্যাংকের চেয়ারম্যান মেজর জেনারেল সাফিনুল ইসলাম বলেন, বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সৃষ্ট পরিস্থিতিতে বিভিন্ন খাতের বিজনেস মডেল নিয়ে নতুন করে ভাবতে হবে। বিদ্যমান পরিস্থিতিকে বিবেচনায় নিয়ে ব্যাংকের গ্রাহকদের জন্য নতুন নতুন সেবা ও ডেলিভারি চ্যানেল তৈরি করতে হবে। ঝুঁকির মুখে থাকা গ্রাহকদের পাশে দাঁড়াতে হবে। ব্যবসা-বাণিজ্যকে চাঙ্গা করে তোলার জন্য ব্যাংককে এগিয়ে আসতে হবে। ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনাকে নতুন করে সাজাতে হবে।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুখলেসুর রহমান বলেন, ২০১৬ সালে যাত্রা শুরু করে গ্রাহকদের জন্য ইতোমধ্যে আমদানি-রফতানি বাণিজ্য ও রেমিট্যান্স সেবা প্রদানসহ সব ধরনের ব্যাংকিং সেবা চালু করতে সক্ষম হয়েছি। আমরা শুরু থেকে ডিজিটাল চ্যানেলের মাধমে গ্রাহক সেবা প্রদানে তৎপর ছিলাম। বর্তমানে করোনাভাইরাসের প্রাদুর্ভাবে আমাদের গ্রাহকরা ঘরে বসেই ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারছেন।

সভায় ব্যাংকের পরিচালক ও শেয়ারহোল্ডাররা উপস্থিত ছিলেন। ডিজিটাল মাধ্যমে যুক্ত হয়েছিলেন ব্যাংকের নিরীক্ষক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD