রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন

শৈত্যপ্রবাহ কাটছে, আসতে পারে বৃষ্টি-বজ্রঝড়

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ ফেব্রুয়ারী, ২০২১

স্টাফ রিপোর্টার : তাপমাত্রা বাড়তে শুরু করায় ধীরে ধীরে কাটছে শীতের তীব্রতা। দেশের অধিকাংশ অঞ্চলেই তাপমাত্রা বেড়েছে। এতে কিছুটা স্বস্তি এসেছে জনজীবনে। তবে শীত কাটলেও নতুন করে দুর্ভাবনা বাড়িয়েছে ঝড়-বৃষ্টির শঙ্কা। সামনের চারদিনে দেশের পশ্চিমাংশে হালকা বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে।

শুক্রবার (৫ ফেব্রুয়ারি) সকালে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে বলা হয়েছে, শ্রীমঙ্গল, পঞ্চগড়, কুঁড়িগ্রাম ও চুয়াডাঙ্গা অঞ্চলের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কমতে পারে। আজ দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে শ্রীমঙ্গলে ৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

এদিন সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এ দিকে ফেব্রুয়ারি মাসের আবহাওয়ার দীর্ঘমেয়াদী পূর্বাভাসে আরো একটি শৈত্যপ্রবাহের পাশাপাশি শিলাবৃষ্টি ও বজ্রঝড়ের আশঙ্কার কথা বলা হয়েছে। পূর্বাভাসে জানানো হয়েছে, চলতি মাসের প্রথমার্ধে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের উপর দিয়ে এক-দুটি মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ (০৬-১০ সেলসিয়াস) বয়ে যেতে পারে।

পূর্বাভাসে আরো বলা হয়েছে, মাসের প্রথমার্ধে দেশের নদ-নদীর অববাহিকা ও অন্যত্র সকালের দিকে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা থাকার সম্ভাবনা আছে। এছাড়া মাসের শেষার্ধে দেশের কোথাও কোথাও এক-দুই দিন শিলাবৃষ্টি ও বিজলি চমকানো সহ বজ্রঝড় হতে পারে। ফেব্রুয়ারি মাসে দেশের নদ-নদীর স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকতে পারে।

সূত্র : কালের কণ্ঠ

আরও পড়ুন :

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD