শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন

শিরোনাম :
সৌদি জোটের হামলায় ইয়েমেনে নিহত ৪১ প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন মার্কিন অবরোধ ভাঙতে খার্গ দ্বীপে প্রস্তুত ইরানের ১৪ তেলবাহী ট্যাংকার সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে সরকার তাদের দায় কিছুটা মোচনের চেষ্টা করছে: প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি-বিজিবি ও এসআরবি মহাপরিচালক দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

সংকটকালীন সময়োপযোগী বাজেট বাস্তবভিত্তিক: কাদের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১

২০২১-২২ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটকে বাস্তবভিত্তিক সংকটকালীন সময়োপযোগী বাজেট বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (০৩ জুন) সংসদ অধিবেশন শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ মন্তব্য করেন।

তিনি বলেন, নতুন বাজেট দেশের সকল মানুষের অংশগ্রহণের নিশ্চয়তাসহ বাস্তবভিত্তিক সংকটকালীন সময়োপযোগী।

‘জীবন ও জীবিকার প্রাধান্য, আগামীর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের ইতিহাসে ৫০তম বাজেট উত্থাপিত হয়েছে আজ বৃহস্পতিবার (০৩ জুন) বিকেল ৩টায়। এই বাজেট দল হিসেবে আওয়ামী লীগ সরকারের ২১তম এবং অর্থমন্ত্রী হিসেবে আ হ ম মুস্তফা কামালের তৃতীয় বাজেট।

এবার বাজেটের আকার ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা। যা মোট জিডিপির ১৭ দশমিক ৪৭ শতাংশ। এটি চলতি অর্থবছরের সংশোধিত বাজেটের তুলনায় ৬৪ হাজার ৬৯৮ কোটি টাকা বেশি। এবার বাজেটের রাজস্ব আহরণের বড় অংশ বৈদেশিক অনুদান নির্ভর। এবার সর্বোচ্চ ৯০ হাজার কোটি টাকা বৈদেশিক অনুদান থেকে সংস্থান করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।

এই বাজেটকে স্বাগত জানিয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয় এলাকায় আনন্দ মিছিল করে ঢাকা মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবক লীগ নেতারা।

এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আনন্দ মিছিল শেষে রাজু ভাস্কর্যের সামনে সমাবেশ করে ছাত্রলীগ।

উল্লেখ্য, ১৯৭২ সালের ৩০ জুন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বধীন সরকার স্বাধীন বাংলাদেশের প্রথম বাজেট পেশ করেন। তখনকার আওয়ামী লীগ সরকারের অর্থমন্ত্রী তাজউদ্দীন আহমদ উপস্থাপিত সেই বাজেট ছিল ৭৮৬ কোটি টাকার। ১৯৭২ সালের ৩০ জুন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন সরকার স্বাধীন বাংলাদেশের প্রথম বাজেট পেশ করেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD