বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারতের জেন-জি আন্দোলন বাংলাদেশ থেকে অনুপ্রাণিত: নেহা বোরা ‘অপারেশন ক্লিন হার্ট’ করা হবে কিনা, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী গ্রিনল্যান্ডে তেল-গ্যাস অনুসন্ধানের ঘোষণা দিলেন ট্রাম্প বাড়ি থেকে মোবাইল-স্বর্ণালংকার নিয়ে নিখোঁজ কুমিল্লার ৪ স্কুলছাত্রী উদ্ধার এবার ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা-ফেনীসহ যেসব জায়গা থেকে ওঠা যাবে কক্সবাজারগামী ট্রেনে পর্যটনমন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ রিয়াদে ফের হুতির ক্ষেপণাস্ত্র হামলা ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি ধর্মঘট করে এলপিজি সরবরাহ ব্যাহত করা হলে আইনি ব্যবস্থা: মন্ত্রী বেকারত্বের ঝুঁকিতে বিশ্বের ৮০ কোটি তরুণ: ইউএনডিপি

সংকট মোকাবিলায় যা যা চাওয়া হয়েছে, সবই দিয়েছে ভারত: কাদের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে বর্তমান সংকট মোকাবিলায় যা যা দরকার এবং যা যা চাওয়া হয়েছে, তার সবই ভারত দিয়েছে।

বুধবার সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সংলাপে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, তিস্তা চুক্তি এবার হয়নি, কুশিয়ারা হয়েছে। সাতটি সমঝোতা ও পাঁচটি চুক্তি হয়েছে।

সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী বলেন, আমরা খালি হাতে ফিরে আসিনি। আর আমি তো একটিতেই খুশি, বর্তমান সংকটে আমার কী দরকার? বর্তমান সংকট মোকাবিলায় যা যা দরকার, আমরা যা যা চেয়েছি, তার সবই দিয়েছে। এ মুহূর্তে এটাই প্রয়োজন।

গত সোমবার চার দিনের সফরে দিল্লি যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সফরে গতকাল মঙ্গলবার নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৈঠক করেন। সেখানে সাতটি সমঝোতা স্মারক ও ৫টি চুক্তি সই হয়। বৈঠক শেষে যৌথ বিবৃতি দেন দুদেশের প্রধানমন্ত্রী।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD