বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

সংবিধানে ‘মুক্তিযুদ্ধ’ ও ‘বীর মুক্তিযোদ্ধা’ যুক্ত করতে রিট

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১

স্টাফ রিপোর্টার : মহান স্বাধীনতাযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের বিষয়টি সংবিধানে যুক্ত করার দাবিতে রিট আবেদন করা হয়েছে। রিটে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের বিষয়টি সংবিধানে যুক্ত করার নির্দেশনা চেয়ে রুল জারির আর্জি জানানো হয়েছে। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) বিষয়টি গণামধ্যমকে নিশ্চিত করেন রিটকারীদের পক্ষের আইনজীবী হাসনাত কাইয়ুম নিজে।

ওই রুলে সংবিধানের সঙ্গতিপূর্ণ স্থানে কেন মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের বিষয়টি যুক্ত করা হবে না তা জানতে আদালতের নির্দেশনা চাওয়া হয়েছে। রিটে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। আবুল বাশারসহ ৬ জন বীর মুক্তিযোদ্ধার পক্ষে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আইনজীবী আবেদা গুলরুখ ও নাসরিন এই রিটের আবেদন দায়ের করেন।

আইনজীবী হাসনাত কাইয়ুম বলেন, দেশ স্বাধীন হওয়ার ৫০ বছর পরও মুক্তিযুদ্ধ নিয়ে সংবিধানে কোনো কিছু সংযোজন করা হয়নি। তাই আমরা মুক্তিযোদ্ধাদের পক্ষে এই রিট দায়ের করেছি। আমাদের ‘মুক্তিযুদ্ধ’ ও ‘বীর মুক্তিযোদ্ধা’ এই ২টি শব্দ সংবিধানের কোথাও নেই। শব্দ দু’টি সংবিধানের সুবিধাজনক ও সঙ্গতিপূর্ণ স্থানে বসানোর দাবি জানিয়ে রুল জারির নির্দেশনা চেয়েছি।

রিটটি হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে শুনানি হওয়ার কথা রয়েছে বলে জানা গেছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD