বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
ইসরায়েলকে স্বীকৃতি দিলেই কার্যকর হবে সৌদি পারমাণবিক চুক্তি: ট্রাম্প যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপে আরো বেপরোয়া হয়ে উঠতে পারে ইরান রাশিয়ায় সিআইএ প্রধানের গোপন বৈঠক মক্কা চুক্তিতে অংশগ্রহণ বাংলাদেশের পররাষ্ট্রনীতির ভারসাম্যকে ঝুঁকিতে ফেলতে পারে: রয়টার্স ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, কী আলোচনা হলো ঢাকা-চট্টগ্রাম লংমার্চ হবে বিরোধীদলের সবচেয়ে বড় প্রথম কর্মসূচি পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, আইনের ব্যত্যয় ঘটেনি: মন্ত্রী নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

সকাল থেকে ২১ দিনের লকডাউন ওয়ারী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ জুলাই, ২০২০

লকডাউনে যাচ্ছে ‘রেড জোন’ হিসেবে চিহ্নিত রাজধানীর ওয়ারী। শনিবার (৪ জুলাই) ভোর ৬টা থেকে ২১ দিনের জন্য এ লকডাউন কার্যকর করা হচ্ছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৪১ নম্বর ওয়ার্ডের আওতাধীন এই এলাকাটি লকডাউনের জন্য এরইমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে ডিএসসিসি।

শুক্রবার (৩ জলাই) ওয়ারীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, প্রতিটি রাস্তা ও গলির মুখ বাঁশ দিয়ে বন্ধ করে দেওয়া হচ্ছে। ডিএনসিসির কর্মী এবং স্থানীয় স্বেচ্ছাসেবকরা মিলে এজন্য কাজ করছেন। জনসাধারণকে সচেতন করতে এলাকায় মাইকিং করা হয়েছে। এছাড়া, ওয়ারী বালিকা উচ্চবিদ্যালয়ে নমুনা সংগ্রহের জন্য বুথ স্থাপন করা হয়েছে। বিভিন্ন সড়কের মোড়ে মোড়ে লকডাউন এলাকার নাম ও কন্ট্রোল রুমের জরুরি ফোন নম্বর উল্লেখ করে ব্যানার টানিয়ে দেওয়া হয়েছে।

টিপু সুলতান রোড ও সুমি’জ হটকেক-এর সামনে দুটি প্রবেশপথ রাখা হয়েছে। এই দুটি গেট দিয়েই জরুরি প্রয়োজনে এলাকায় প্রবেশ ও বের হওয়া যাবে। এছাড়া, আউটার রোডগুলোর মধ্যে যোগীনগর রোড ও ঢাকা-সিলেট মহাসড়ক (জয়কালী মন্দির থেকে বলধা গার্ডেন) এবং ইনার রোডগুলোর মধ্যে—লারমিনি স্ট্রিট, হেয়ার স্ট্রিট, ওয়্যার স্ট্রিট, র‌্যাংকিং স্ট্রিট ও নবাব স্ট্রিট বন্ধ করে দেওয়া হয়েছে।

জানতে চাইলে স্থানীয় (ওয়ার্ড নম্বর ৩৪, ৩৮, ৪১) সংরক্ষিত আসনের কাউন্সিলর শাহিনুর বেগম বলেন, ‘আমরা সব প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছি। রাতের মধ্যে বাকি সব কাজ শেষ হবে। আমাদের কাছে সিটি করপোরেশন থেকে যেভাবে নির্দেশনা এসেছে, ঠিক সেভাবেই লকডাউন কার্যকর করবো।

এর আগে গত ৩০ জুন ওয়ারীর তিনটি প্রধান সড়ক ও ৫টি গলির নাম উল্লেখ করে লকডাউন করার জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে নির্দেশ দেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়। ১ জুলাই এ নিয়ে লকডাউন বিষয়ক কেন্দ্রীয় ব্যবস্থাপনা কমিটির সভা করেন ডিএসসিসির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস। ওই সভায় ৪ জুন (শনিবার) ভোর ৬টা থেকে ২১ দিনের জন্য লকডাউন কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD