মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন

শিরোনাম :
কোনো আগাম সংকেত ছাড়াই ধ্বংস হতে পারে মহাবিশ্ব দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে ৭ কোটি টাকার বিদ্যুৎ দিলো রূপপুর ২০৩২ সাল পর্যন্ত বাংলাদেশকে জিএসপি সুবিধা দেবে কানাডা যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত: প্রধানমন্ত্রী সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্ত করতে উন্নয়ন সহযোগীদের সঙ্গে পরামর্শ সভা শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে দেশে ফিরিয়ে আনা হতে পারে: হুমায়ুন কবির গাজা গণহত্যা মামলায় হারতে পারে ইসরাইল পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণ নিয়ে যা জানালেন মজুরি বোর্ড চেয়ারম্যান ১৬ ডিসেম্বর পর্যন্ত বন্ধ ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট দিল্লির দাসত্ব করার জন্য মুক্তিযুদ্ধ করা হয়নি: রিজভী

সন্ধ্যায় মাংস কেনা নিয়ে বিরোধ, সকালে মিলল লাশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ মে, ২০২০

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নে আজ সোমবার বেসরকারি সংস্থার (এনজিও) এক কর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সকালে মুন্সীপুর বিজিবি ক্যাম্পের পাশে মেহগনি বাগানে তাঁর লাশ পাওয়া যায়। পরিবার ও পুলিশের ধারণা, মাংস কেনা নিয়ে বিরোধের জের ধরে তাঁকে হত্যা করা হয়েছে।

নিহত ব্যক্তির নাম সাইফুল ইসলাম (৩৮)। তিনি মুন্সীপুর গ্রামের আবদার হোসেনের ছেলে। তিনি ব্র্যাকের কর্মসূচি সমন্বয়কারী হিসেবে চাঁপাইনবাবগঞ্জে চাকরি করেন। করোনাকালীন ছুটিতে বাড়ি এসেছিলেন।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল খালেক জানান, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, ঈদের জন্য মাংস কেনা নিয়ে গতকাল রোববার সন্ধ্যায় কয়েকজন বিক্রেতার সঙ্গে সাইফুল ইসলামের কথা-কাটাকাটি হয়। এরপর রাতে বাড়ি থেকে বের হওয়ার পর সাইফুল আর ফেরেননি। পরিবারের লোকজন খুঁজেও তাঁকে পায়নি। সাইফুলের মুঠোফোন নম্বরও বন্ধ পাওয়া যায়। আজ সকাল আটটার দিকে লোকজন মুন্সীপুর বিজিবি ক্যাম্পের পাশে মেহগনি বাগানে সাইফুলের মরদেহ পড়ে থাকতে দেখেন। তাঁরা পরিবারের সদস্যদের খবর দেয়। তাঁদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

ওসি আরও বলেন, সাইফুলের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। এতে ধারণা হচ্ছে, তাঁকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। সন্দেহভাজন হত্যাকারীদের ধরতে অনুসন্ধান চলছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD