বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন

সপ্তাহের শেষে তাপমাত্রা কমার সম্ভাবনা, হতে পারে বৃষ্টি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১

স্টাফ রিপোর্টার : চলতি সপ্তাহের শেষে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আভাস রয়েছে। এতে দেশের বেশির ভাগ এলাকার তাপমাত্রা ১ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এদিকে ঢাকায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে গতকাল সোমবার (২৬ এপ্রিল), ৪০ ডিগ্রি সেলসিয়াস। এই মুহূর্তে দেশের ৯টি অঞ্চলের উপর দিয়ে তাপ প্রবাহ বইছে, যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। এছাড়া, আগামী ২৪ ঘণ্টায় সারাদেশের দিনের ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

মঙ্গলবার (২৭ এপ্রিল) আবহাওয়া অধিদফতর জানায়, আজ সারাদেশে তাপমাত্রা থাকবে শুষ্ক। গতকালের মত আজও ঢাকার তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। ফলে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রির কাছাকাছি থাকতে পারে। পাশাপাশি বৃষ্টি না হওয়ার কারণেই বাড়ছে গরম। বাতাসে জলীয়বাষ্প থাকায় বেশি ঘাম হচ্ছে। তাই গরমও বেশি লাগছে। এই অবস্থা আরও কয়েক দিন থাকবে।

এ অবস্থায় কিছুটা স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া অধিদফতর। তারা বলছে, চলতি সপ্তাহের শেষের দিকে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং জার ফলে সারাদেশের দিনের তাপমাত্রা ১ থেকে ৫ ডিগ্রী সেলসিয়াস কমে যেতে পারে।

এদিকে ঢাকায় সোমবার (২৬ এপ্রিল) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজ ভোর ৬টার সময় ঢাকায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD