বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

সব শিক্ষাপ্রতিষ্ঠানে শোক দিবস পালনের নির্দেশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জুলাই, ২০২০

স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে আগামী ১৫ আগস্টে জাতীয় শোক দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। জাতীয় শোক দিবস পালনের ক্ষেত্রে ভার্চুয়াল প্লাটফরম ব্যবহার করতে অগ্রাধিকার সিদ্ধান্ত নেওয়া হয়। মন্ত্রিপরিষদ বিভাগের গত ১৬ জুলাইয়ের ভার্চুয়াল বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়কে দিবস পালনের নির্দেশনা দেওয়া হয়।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব (বিদ্যালয়) মো. শফিউল আরিফ বলেন, মন্ত্রিপারষদের নির্দেশনা পেয়েছি। আজ বৈঠক রয়েছে। বৈঠকে সিদ্ধান্তের পর বিদ্যালয়সহ সংশ্লষ্টদের স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে জাতীয় শোক দিবস পালনের নির্দেশনা দেওয়া হবে।

মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্তে জানানো হয়, করোনাভাইরাসের কারণে সামাজিক দূরত্ব নিশ্চিত করে স্বাস্থ্যবিধি মেনে জাতীয় শোক দিবস-২০২০ পালন করতে হবে। আগামী ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫৪তম শাহাদত বার্ষিকীতে যথাযথ মর্যাদা ও ভাব-গম্ভীর পরিবেশে সমগ্র বাংলাদেশে ও প্রবাসে জাতীয় শোক দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।

নির্দেশনায় আরও বলা হয়, মন্ত্রণালয়/বিভাগ, অধিদফতর ও সংস্থা জাতীয় শোক দিবসের সঙ্গে সামঞ্জস্য রেখে নিজ নিজ কর্মসূচি প্রণয়ন ও সামাজিক দূরত্ব নিশ্চিত করে স্বাস্থ্যবিধি অনুসরণ করে বাস্তবায়ন করবে। অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে ভার্চুয়াল প্লাটফর্ম ব্যবহারকে অগ্রাধিকার দিতে হবে।

ভার্চুয়াল প্লাটফর্ম ব্যবহার করে সরকারি-বেসরকারি সকল প্রাথমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা, কলেজ, মেডি্যোল কলেজ, বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় শোক দিবসের সঙ্গে সঙ্গতিপূর্ণ আলোচনা সভা, কবিতা পাঠ, রচনা ও চিত্রঙ্কণ প্রতিযোগিতা, চিত্র প্রদর্শনী, হামদ-নাত প্রতিযোগিতা এবং দোয়া মাহফিলের আয়োজন করবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় সংসদ বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের জন্য বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করবে।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD