বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

সরকারি কর্মচারীরা শাসক নন, সেবক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ আগস্ট, ২০২০

মনে রাখতে হবে সরকারি কর্মচারীরা শাসক নন, তারা সেবক। বঙ্গবন্ধুর এই অনুশাসন বুকে ধারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে জনগণকে তার কাঙ্খিত সেবা প্রদান করতে হবে। ডিএনসিসির কর্মকর্তা-কর্মচারীদের এ কথা বলেছেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মোঃ আতিকুল ইসলাম।

বুধবার ডিএনসিসি আয়োজিত স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকীতে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে দোয়া ও মিলাদ মাহফিল এবং বঙ্গবন্ধুর কর্ম ও জীবনীভিত্তিক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মেয়র আরো বলেন, জনগণকে কাঙ্খিত সেবা প্রদান করাই প্রজাতন্ত্রের কর্মচারীদের মূল লক্ষ্য” বঙ্গবন্ধু এ কথা বিভিন্ন সময়ে স্মরণ করিয়ে দিতেন। বঙ্গবন্ধু তাঁর এই চিন্তাধারার প্রতিফলন ঘটান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ২১(২) অনুচ্ছেদে সকল সময়ে জনগণের সেবা করিবার চেষ্টা করা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য। এছাড়া ৪ নভেম্বর ১৯৭২-এ গণপরিষদে দেওয়া এক ভাষণে তিনি বলেন, সরকারি কর্মচারীদের মনোভাব পরিবর্তন করতে হবে যে, তারা শাসক নন, সেবক। ঐ দিন তিনি আরো বলেন, সরকারি কর্মচারীদের জনগণের সাথে মিশে যেতে হবে। তাঁরা জনগণের খাদেম, সেবক, ভাই। তাঁরা জনগণের বাপ, জনগণের ছেলে, জনগণের সন্তান। তাঁদের এই মনোভাব নিয়ে কাজ করতে হবে।

আতিকুল ইসলাম বলেন, বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ার যে স্বপ্ন দেখেছিলেন, বঙ্গবন্ধু-কন্যা, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই স্বপ্ন ও আদর্শকে বাস্তবায়িত করার জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। বঙ্গবন্ধুর মতো তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও মনে প্রাণে বিশ্বাস করেন যে, জনগণের সেবা করার মাধ্যমে জাতির পিতার অসমাপ্ত কাজ সমাপ্ত করে বাংলাদেশকে সোনার বাংলায় রূপান্তর করা সম্ভব, বর্তমানে এটাই তাঁর জীবনের একমাত্র লক্ষ্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্ধৃত করে মেয়র বলেন, ১১ আগস্ট ২০১৬ তারিখে সচিবালয়ে প্রজাতন্ত্রের কর্মচারিদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “আমরা জনগণের সেবক, জনগণের সেবা করব। জনগণের ঘাম ঝরা অর্থ দিয়েই তো আমাদের বেতন-ভাতা সবকিছু – এ কথাটা যেন এক মুহূর্তের জন্যও ভুলে না যাই। মানুষের সেবার মতো শান্তি দুনিয়ায় আর কিছুতে নেই”।  অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুল হাই সহ কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD