শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
লিবিয়ার জিম্মিদশায় ১১৯ মাফিয়ার মানব পাচার নেটওয়ার্ক মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানো নিয়ে সময়সীমা বেঁধে দিল বিআরটিএ দেশের ১ কোটি ৮১ লাখ মানুষ খাদ্য নিরাপত্তাহীনতার ঝুঁকিতে ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়ল ২৫ অক্টোবর পর্যন্ত মেডিকেল ট্যুরিজমে থাইল্যান্ডে চমক সৃষ্টি করেছে বাংলাদেশি উদ্যোক্তা সোলায়মান মার্কিন অভিযানের তথ্য ফাঁসকারীদের গুলি করে হত্যা করা উচিত: ট্রাম্প ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু সৌদিগামী ১০৩ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৫ হাজার যাত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে প্রাথমিক স্বাস্থ্যসেবায় গুরুত্ব :স্বাস্থ্যমন্ত্রী আইএমএফের ঋণে শর্ত থাকবে, তা পূরণ করতে হবে: অর্থমন্ত্রী

সর্বনিম্ন তাপমাত্রায় বিপর্যস্ত রাজশাহীর জনজীবন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০

অনলাইন ডেস্ক : আজ রবিবার (২৭ ডিসেম্বর) রাজশাহীর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রার এই রেকর্ডে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। শুধু রাজশাহী নয়, সমগ্র উত্তরাঞ্চলসহ দেশের বিভিন্ন অংশে নিম্ন আয়ের মানুষ ও গৃহহীনরা এই শীতে প্রচণ্ড কষ্ট পাচ্ছেন। অনেকেই ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছেন। বিশেষ করে শিশুদের এই ঠাণ্ডায় নানা রোগের প্রকোপ বেড়ে গেছে।

রাজশাহীর আবহাওয়া অফিস জানিয়েছে, রাজশাহীর ওপর দিয়ে আজ থেকে মাঝারি শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। এটি চলতি মৌসুমের এখন পর্যন্ত জেলার সর্বনিম্ন তাপমাত্রা। এর আগে গত ১৯ ডিসেম্বর রেকর্ড করা হয়েছিল ৮ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিস আরও জানিয়েছে, এ অবস্থা আরও তিন থেকে চারদিন থাকতে পারে।

রাজশাহীসহ সমগ্র উত্তরাঞ্চলই প্রচণ্ড ঠাণ্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাপন।

এছাড়া রবিবার সকাল ৯টা থেকে আবহাওয়ার ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশের রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD