শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
দেশে খাদ্যের মজুত পর্যাপ্ত, রমজানেও সংকট হবে না: খাদ্যমন্ত্রী মক্কা চুক্তির বিষয়টি আমরা ইতিবাচক হিসেবে বিবেচনা করছি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভোট চুরির অভিযোগ স্বীকার করেছেন ভারতের রাষ্ট্রপতি? বিমান থেকে অভিজিৎ দীপকেসহ সিজেপির ৩ শীর্ষ নেতা আটক চীনের সংশোধিত প্রতিরক্ষা নতুন আইনে প্রভাব পড়বে প্রায় প্রতিটি খাতে মালয়েশিয়ায় ন্যূনতম মাসিক মজুরি বাড়ানোর ঘোষণা ৭.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পানামা, ভয়াবহ ক্ষতির শঙ্কা মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: প্রধানমন্ত্রী হাম উপসর্গে একদিনে ৩ জনের মৃত্যু অসংখ্য ডিসেম্বর আসবে যাবে, শেখ হাসিনা দেশে ফিরবে না: রাশেদ খাঁন

সাংবাদিকদের প্রশ্ন-উত্তর পর্ব স্থগিত : আইইডিসিআর

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২০

দেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর থেকে নিয়মিত প্রেস ব্রিফিং করছে স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। সর্বশেষ গত দুই সপ্তাহ ধরে তারা অনলাইনে প্রেস ব্রিফিং করছে। দুই ক্ষেত্রেই সাংবাদিকদের প্রশ্ন করার সুযোগ ছিল। তবে এখন থেকে প্রশ্ন করার আর সুযোগ থাকবে না।

আজ মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ বলেন, করোনার সর্বশেষ পরিস্থিতি নিয়ে অনলাইনে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্ন-উত্তর পর্ব স্থগিত করা হয়েছে।

সাংবাদিকরা আর প্রশ্ন করতে পারবেন না জানিয়ে তিনি বলেন, অনলাইন প্রেস ব্রিফিংটি এখন থেকে স্বাস্থ্য বুলেটিন হিসেবে প্রতিদিন দুপুর ২.৩০ মিনিটে সব চ্যানেলে প্রচারিত হবে। নীতি নির্ধারক এবং সাংবাদিকদের সঙ্গে আলোচনা করেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তিনি বলেন, স্বাস্থ্য বুলেটিনে প্রয়োজনীয় সব তথ্য প্রদান করা হবে। একইসঙ্গে সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে আরো বিস্তারিত তথ্য দেয়া হবে। যদি আরো তথ্যের দরকার হয় তাহলে সাংবাদিকরা স্বাস্থ্য অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত র্কমীদের সঙ্গে আলাপ করতে পারবেন।

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪১ জন করোনাভাইরাসের রোগী শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশে মোট কোভিড-১৯ রোগী শনাক্ত হলো ১৬৪ জন। গত একদিনে করোনায় সংক্রমিত হয়ে মৃত্যুবরণ করেছেন ৫ জন। এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭ জনে। আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৩ জন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD