বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

সাংবাদিকদের বিনামূল্যে পিপিই দিল ‘স্নোটেক্স’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২০

করোনাভাইরাস সংক্রমণের সংকটময় এই পরিস্থিতিতে স্বাস্থ্যকর্মী ও গণমাধ্যমকর্মীদের পিপিই (ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম) দিচ্ছে বাংলাদেশের রফতানিমুখী পোশাক শিল্পের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ‘স্নোটেক্স গ্রুপ’। দেশের প্রথম সারির অধিকাংশ প্রিন্ট, টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমে ইতোমধ্যে বিনামূল্যে পিপিই সরবরাহ করেছে প্রতিষ্ঠানটি। বাকি গণমাধ্যমেও পিপিই বিতরণ করবে প্রতিষ্ঠানটি।

জানা গেছে, প্রাথমিকভাবে বিজিএমইএ, এম এন্ড এস এবং বুয়েটের সহায়তায় কয়েক হাজার পিপিই বিনামূল্যে সরবরাহ করা হয়েছে স্বাস্থ্যকর্মীদের মাঝে। এছাড়াও গণমাধ্যমকর্মীদের মধ্যেও সরবরাহ করা হয়েছে উল্লেখযোগ্য সংখ্যক পিপিই।

স্নোটেক্সের সহকারী ব্যবস্থাপক শেখ রাহাত অয়ন জানান, সংকটময় এই পরিস্থিতিতে প্রায় ৫০ হাজারের অধিক পিপিই তৈরি করবে তারা। ইতোমধ্যেই তাদের তৈরি পিপিই সরাসরি চিকিৎসকদের কাছে সরবরাহ করা হয়েছে। আর প্রথম সারির অধিকাংশ গণমাধ্যমকেও পিপিই দেওয়া হয়েছে, বাকি গণমাধ্যমে ১১ এপ্রিল (শনিবার) পিপিই সরবরাহ করা হবে। গণমাধ্যমকর্মীরা ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত সংবাদ সংগ্রহ করছেন, তাদের সুরক্ষার বিষয়টি বিবেচনায় রেখে গণমাধ্যমগুলোতে আমরা পিপিই সরবরাহ করছি। ভবিষ্যতেও যেকোনো সংকটে গণমাধ্যমের পাশে থাকবে ‘স্নোটেক্স’ গ্রুপ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD