রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন

শিরোনাম :
ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ রোহিঙ্গা প্রত্যাবাসনে সমর্থন জানাল ভারত আ.লীগকে চিরতরে নিষিদ্ধে সংবিধান সংশোধনেও ঐক্যবদ্ধ সরকার-বিরোধী দল: মীর শাহে আলম ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবে উপবৃত্তি, ব্যাংক হিসাব খোলার নির্দেশ সৌদি আরবে ১৩ পদে বাংলাদেশি কর্মী নেওয়ার বিজ্ঞাপন নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে বিএনপির র‍্যালি সৌদি জোটের হামলায় ইয়েমেনে নিহত ৪১ প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

সাত মাস পর বিদেশি মুসল্লিদের ওমরাহ শুরু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২ নভেম্বর, ২০২০

করোনাভাইরাস মহামারির কারণে দীর্ঘ সাত মাস পর পবিত্র কাবায় প্রবেশের সুযোগ পেলেন বিদেশি মুসল্লিরা। করোনা প্রতিরোধে মার্চের শুরুতে বিদেশি নাগরিকদের জন্য মক্কা ও মদিনায় ওমরাহ পালন বন্ধ করে দেয় সৌদি আরব সরকার।

আজ রোববার (২ নভেম্বর) দশ হাজারের মতো বিদেশি মুসল্লি ওমরাহ পালনের সুযোগ পেয়েছেন। বিশ্বব্যাপী মহামরি ছড়িয়ে পড়ায় এতোদিন ওমরাহ পালন বন্ধ ছিল।

সৌদি আরব সরকারের নতুন নির্দেশনা অনুযায়ী ওমরাহ পালনকারীদের সৌদি পৌঁছার পর তিন দিন ‘সেল্ফ আইসোলেশন’ বা অন্যদের থেকে একদম বিচ্ছিন্ন থাকতে হয়েছে। এরপরই তাদের কাবায় প্রবেশের অনুমতি দেয়া হয়।

সৌদি আরবে এখন পর্যন্ত প্রায় সাড়ে তিন লাখ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর মৃত্যুর সংখ্যা পাঁচ হাজারের মতো।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD