বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

‘সাধু’ সেজে ২ বছর মন্দিরে লুকিয়ে ধর্ষক! অতঃপর…

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : নাবালিকাকে ধর্ষণে অভিযুক্ত এক ব্যক্তিকে ভারতের উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার করেছে পুলিশ।

চান্দৌলি জেলার এক মন্দির থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার এড়াতে ‘সাধু’ সেজে দুই বছর ধরে ওই মন্দিরে লুকিয়ে ছিলেন তিনি।

আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, নাবালিকা ধর্ষণে অভিযুক্ত ওই ব্যক্তির নাম সত্যেন্দ্র শুক্ল (৫০)। মধ্যপ্রদেশের সভাপুর থানার অন্তর্গত একটি গ্রামের বাসিন্দা সে। ২০১৯ সালের মার্চ মাসে তার বিরুদ্ধে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে। তার পর থেকেই লাপাত্তা ছিল সে।

প্রায় ২ বছর ধরে তাকে খুঁজছে পুলিশ। সম্প্রতি উত্তরপ্রদেশের চান্দৌলি জেলার মন্দির থেকে তাকে গ্রেফতার করেছে মধ্যপ্রদেশ পুলিশ।

সভাপুর থানার পুলিশ জানিয়েছে, কালোজাদুর মাধ্যমে সমস্যা সমাধানের করবে বলে সেই নাবালিকাকে ধর্ষণ করেছিল অভিযুক্ত। মামলা দায়ের হয়েছিল। কিন্তু অভিযুক্তকে গ্রেফতার করা যায়নি।

সাভাপুর থানার ইনচার্জ এসপিএস চান্ডেল বলেন, অভিযুক্তকে গ্রেফতার করতে না পেরে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল। অনেক জায়গায় তল্লাশি চালিয়েও আমরা তার খোঁজ পাইনি। অবশেষে চান্দৌলি জেলার একটি মন্দির থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD