বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম :
২ কোটি শিক্ষক-শিক্ষার্থী পাবেন এডু আইডি ও স্মার্ট কার্ড নেতানিয়াহু ‘মিথ্যা বলেন’, ‘যুদ্ধাপরাধী’: মার্কিন সিনেটর রাস্তায় ঘুমিয়ে গেল বাঘ, শুরু হলো ‘যানজট’ ডোনাল্ড ট্রাম্প ও খলিলুর রহমানের মতবিনিময় ৭ জেলায় বৃষ্টি-বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কসংকেত ঢাকায় মেটার অফিস খোলার কথা হয়েছে, তারা আগ্রহী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের সাক্ষাৎ ইরানের সঙ্গে ‘খুব ভালো’ বৈঠক হয়েছে: ট্রাম্প প্রধানমন্ত্রী তারেক রহমান ও তুরস্কের প্রেসিডেন্টের দ্বিপাক্ষিক বৈঠক ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজে সস্ত্রীক অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

সাভারের আশুলিয়ায় ও এম এসের চাল উদ্ধার; ১০হাজার টাকা জরিমানা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২০

 

সাভার প্রতিনিধি:রোববার (১৯ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আশুলিয়ার নলামের গোড়াপীর এলাকার একটি পরিত্যক্ত ঘর থেকে এসব চালের বস্তা উদ্ধার করা হয়। এ সময় ওই এলাকার সাবেক ইউপি সদস্য ও ও এম এসের ডিলার রশিদকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজোয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

তাজোয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি পরিত্যক্ত ঘর থেকে ১০ টাকা কেজি দরের ১০ বস্তা চাল উদ্ধার করা হয়। কীভাবে ওই চালের বস্তা পরিত্যক্ত ঘরে আসলো তার কোনো উত্তর দিতে পারেননি ডিলার রশিদ। তাই ওই ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও জানান, কী করে চালের বস্তাগুলো ওই পরিত্যক্ত ঘরে আসলো তা খতিয়ে দেখা হচ্ছে। যদি এই ডিলার এ বিষয়ে জড়িত থাকে তাহলে তার লাইসেন্স বাতিল করা হবে।

লাইট নিউজ/মোই

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD