বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

সাভারে কাস্তে হাতে কৃষকের পাশে ঢাকা জেলা(উত্তর) ছাত্রলীগ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ এপ্রিল, ২০২০

 

নিজস্ব প্রতিবেদক : গ্রীস্মের প্রখর তাপে সোনালী ফসল ধান পাকতে শুরু করেছে।উৎসব মূখর পরিবেশ বিরাজ করার কথা প্রতিটি কৃষকের ঘরে ঘরে।
কিন্তু বৈশ্বিক চলমান করোনা ভাইরাস সংক্রামনে সারাদেশ লকডাউনের অন্তর্ভূক্ত হওয়ায় ধান কাটা শ্রমিক সল্পতায় চাষীরা পরেছে মহা ঝামেলায়।

এ দিকে বৈশাখী ঝড়ের আশঙ্কা, অন্যদিকে- করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে মহা বিপদের আশঙ্কায় পরেছে তারা।পাকা ধান কাটা নিয়ে হতাশয় দিন কাটাছে সকল কৃষকেরা।

এই মহা বিপর্যয়ে কৃষকদের পাশে দারিয়েছে দুর্যোগের কাণ্ডারি বাংলাদেশ ছাত্রলীগের নেতা কর্মীরা।দেশের সকল অঞ্চলের চাষীদের পাশে দাড়িয়েছে মহান এই ছাত্র সৈনিকেরা।

শুক্রবার(২৪এপ্রিল) সাভারের স্থানীয় কৃষকদের সহায়তায় ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম তার স্বেচ্ছাসেবকদের নিয়ে সকালে সাভার ভাকুর্তা ইউনিয়নের ফেরিঙ্গিকান্দা বাহেরচর মাঠে নেমে গেলেন কাস্তে হাতে।

কৃষকের ধান কেটে দেওয়ার জন্যেদেশের এই সংকটময় মুহূর্তে কৃষকদের পাশে দাঁড়াতে পেরে ছাত্রলীগের নেতাকর্মীরা যেমন খুশি, তেমনি ধান কেটে দেয়ায় খুশি এলাকাবাসী ও কৃষকরাও।

ঢাকা জেলা (উত্তর) ছাত্রলীগের সভাপতি, সাইদুল ইসলাম বলেন-করোনা পরিস্থিতির কারণে সাভার সহ সর্বত্র ধান কাটার শ্রমিক সংকট দেখা দিয়েছে। শ্রমিক না পাওয়ায় নিজ জমির পাকা ধান কাটতে পারছে না কৃষকরা,ঠিক তখনই মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এবং বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ এর নির্দেশে বিভিন্ন ওয়ার্ড ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে ধান কাটতে সহযোগিতা করছি।তিনি আরো বলেন-ঢাকা জেলা (উত্তর) ছাত্রলীগ সব সময় অসহায় মানুষের পাশে থাকতে বদ্ধপরিকর,তাদের এ কার্যক্রম চলমান থাকবে বলেও তিনি জানান।

লাইট নিউজ/মোই

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD