শনিবার, ০২ মে ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন

সাভারে যুবককে কুপিয়ে হত্যা, বন্ধু আটক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২ জানুয়ারী, ২০২২

সাভারের রাজফুলবাড়িয়া যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এক যুবককে আটক করেছে পুলিশ।

এর আগে, শনিবার (০২ জানুয়ারি) রাত ১২ টার দিকে ফুলবাড়িয়া এলাকায় নিজ বাসার সামনেই এনামুল (২৫) নামের ওই যুবককে কুপিয়ে হত্যা করা হয়। তিনি গাইবান্ধা জেলার রুহুলের ছেলে।

এ এঘটনায় তুষার (২৬) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত যুবক নিহত এনামুলের বন্ধু বলে জানা যায়।

রোববার (০২ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোমিনুল ইসলাম।

স্থানীয়রা জানায়, শনিবার রাত ১২টা নাগাদ ফুলবাড়িয়া এলাকায় নিজ বাসার সামনেই ওই যুবককে এলোপাতাড়ি কুপিয়ে চলে যায় দুর্বৃত্তরা। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।

বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোমিনুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে বন্ধু-বান্ধবের মধ্যে শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে বলে জানতে পেরেছি। এঘটনায় একজনকে আটক করা হয়েছে, তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

নিহতের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবংএকটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD