বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

সারা দেশে ৫ বছরে ট্রাইব্যুনালে ৩০২৭২টি ধর্ষণ মামলা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১

স্টাফ রিপোর্টার : গত বছর ২১ অক্টোবরের আগ পর্যন্ত পাঁচ বছরে দেশের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ৩০ হাজার ২৭২টি মামলা হয়েছে। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের পক্ষ থেকে হাইকোর্টে দাখিল করা এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

এদিকে আইনসচিব, সমাজকল্যাণসচিব এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিবের বক্তব্য ১৫ জুলাইয়ের মধ্যে দাখিল করতে বলা হয়েছে।

বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চে বুধবার (৩০ জুন) ওই প্রতিবেদন উপস্থাপন করা হয়েছে। আদালত আগামী ১৫ জুলাই পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী। রিট আবেদনকারীপক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার অনীক আর হক ও অ্যাডভোকেট মো. শাহীনুজ্জামান।

ধর্ষণের মামলায় সালিস করাকে ফৌজদারি অপরাধ হিসেবে ঘোষণার নির্দেশনা চেয়ে করা রিট আবেদনে হাইকোর্ট গত বছর ২১ অক্টোবর এক আদেশে ধর্ষণের ঘটনায় গত ৫ বছরে সারা দেশে থানা বা আদালতে কতগুলো মামলা দাখিল হয়েছে তার তথ্য জানাতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। ওই রিট আবেদনে ধর্ষণের মতো শাস্তিযোগ্য অপরাধের ক্ষেত্রে মধ্যস্থতা, সালিস বা মিসাংসা রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে এবং ইতিপূর্বে এ বিষয়ে দেওয়া তিনটি রায়ের নির্দেশনার বাস্তবায়ন চাওয়া হয়।

এ অবস্থায় বুধবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের পক্ষ থেকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে দাখিল হওয়া মামলার তথ্য সংক্রান্ত প্রতিবেদন দাখিল করা হয়। এছাড়া ধর্ষণের ঘটনায় সালিস রোধে গৃহীত পদক্ষেপ সম্পর্কে পুলিশ মহাপরিদর্শকের পক্ষ থেকে হাইকোর্টে পৃথক একটি প্রতিবেদন দাখিল করা হয়েছে।

এর আগে গত ৩ মার্চ পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. রেজাউল করিম স্বাক্ষরে পুলিশ সদর দপ্তরের স্পেশাল ক্রাইম ম্যানেজমেন্ট শাখা থেকে ধর্ষণ মামলার পরিসংখ্যান হাইকোর্টে দাখিল করা হয়েছিল। ওই প্রতিবেদনে বলা হয়েছিল, গত ৫ বছরে সারা দেশে থানাগুলোতে ২৬ হাজার ৬৯৫টি ধর্ষণের মামলা দাখিল হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD