বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

সাহেদ বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করেছে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২০

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করেছে রিজেন্ট হাসপাতাল ও রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিমের এই প্রতারণা। বিশ্বজুড়ে করোনা সংকটকালে সে বাংলাদেশের অবস্থান নষ্ট করেছে।

বুধবার (১৫ জুলাই) র‍্যাবের হাতে গ্রেফতারের পর দুপুরে প্রাথমিক প্রতিক্রিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গণমাধ্যমকে এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাহেদ সবসময় প্রতারণা করার ফাঁকফোকর খুঁজতো। আর তার এই প্রতারণার অংশ হিসেবেই সে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে ছবি তুলতো। এসব দিয়েই প্রতারণা কাজকে আরও সহজ করতো সে।

তিনি বলেন, যখন করোনা হাসপাতাল কেউ দিতে চাচ্ছিল না। তখন সাহেদ নিজ থেকে এগিয়ে এসেছিল। তার উদ্দেশ্য ছিল যে প্রতারণা, সেটা তো সেই মুহূর্তে বোঝা যায়নি। আমি নিজেও ৪/৫ জন রোগীকে তার হাসপাতলে ভর্তি করিয়েছি। কিন্তু এই সবকিছুর মূলে তার উদ্দেশ্য ছিল প্রতারণা সেটা এখন বোঝা যাচ্ছে।

মন্ত্রী বলেন, দেখেন টেলিভিশন টকশোতে সে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হয়ে উঠেছিল। এটাও ছিল তার প্রতারণার অংশ। আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আগের চেয়ে অনেক দক্ষ। আমরা তার কোনো প্রতারণাকে দীর্ঘস্থায়ী করতে দেয়নি। আমরা তাকে ধরে ফেলেছি।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD