বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

সিঙ্গাপুর থেকে আসলো দুই কোটি ২৯ লাখ লিটার সয়াবিন তেল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ মে, ২০২২

দেশের বাজারে সয়াবিন তেলের সংকট বলে গুঞ্জন উঠেছে। দোকানগুলোতে অল্প পরিমাণে তেল পাওয়া গেলেও সুযোগ বুঝে বেশি দাম নিচ্ছেন ব্যবসায়ীরা। অভিযান চালিয়ে জরিমানাও করছে প্রশাসন। তবে এই সময়ে খুশির খবর দিয়েছে চট্টগ্রাম বন্দর।

দুই কোটি ২৯ লাখ লিটার অপরিশোধিত সয়াবিন তেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে জাহাজ। ‘এমভি ওরিয়েন্ট চ্যালেঞ্জ’ নামে জাহাজটি সিঙ্গাপুর থেকে তেল নিয়ে এসেছে।

সোমবার (২ মে) রাতে চট্টগ্রাম বন্দরের সচিব মো. উমর ফারুক বলেন, ‘সিঙ্গাপুর থেকে চট্টগ্রাম বন্দরে তেল নিয়ে গত বৃহস্পতিবার এসেছে একটি জাহাজ। দেশের শীর্ষস্থানীয় চারটি কোম্পানি এ তেল আমদানি করেছে। এর মধ্যে আছে- সিটি গ্রুপ, সেনা কল্যাণ এডিবল অয়েল, বাংলাদেশ এডিবল অয়েল ও বসুন্ধরা গ্রুপ। আমদানি করা তেলের খালাস পক্রিয়া শুরু হয়েছে।’

সংশ্লিষ্টরা জানান, আমদানি করা অপরিশোধিত এ তেল প্রথমে পতেঙ্গা ট্যাংক টার্মিনালে রাখা হবে। সেখান থেকে আমদানিকারক কোম্পানিগুলো তাদের কারখানায় নিয়ে যাবে। দেশে চলমান ভোজ্যতেল সংকট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই তেল।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD