বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

সিনহা হত্যা মামলা অবৈধ দাবি করে আদালতে রিভিশন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২০

কক্সবাজার প্রতিনিধি : অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ হত্যাকাণ্ডের পর বোন শারমিন শাহরিয়ার ফেরদৌসের করা হত্যা মামলাটি অবৈধ দাবি করে রিভিশন আবেদন করেছেন আসামি পক্ষের আইনজীবী। আজ রোববার বেলা ১২টায় কক্সবাজার জেলা দায়রা জজ আদালতে আবেদনটি করেন অ্যাডভোকেট মাসুদ সালাহ উদ্দিন।

তিনি আবেদনে উল্লেখ করে বলেছেন, সিনহার বোনের মামলাটির পুরো বিচার প্রক্রিয়া পরিচালিত হচ্ছে আইনের ২০৫ ডি সেকশনকে অনুসরণ না করেই। ফলে সিনহা হত্যাকাণ্ডের বিচার সুষ্ঠু ও ন্যায়বিচার প্রতিষ্ঠা নিয়ে তার সন্দেহ আছে।
আবদনে বলেছেন, বিচারকার্য সঠিক ধারায় নিয়ে যেতে হলে ২০৫ ডি সেকশন অনুসরণ করার আবেদন করেন। আসামিপক্ষের আবেদনটির শুনানি শেষে আগামী ২০ অক্টোবর আদেশের জন্য দিন ধার্য করা হয়েছে।

তিনি আবেদনে আরও বলেছেন, বিচারকার্য সঠিক ধারায় নিয়ে যেতে হলে ২০৫ ডি সেকশন অনুসরণ করতে হবে। উল্লেখ্য, গত ৩১ জুলাই রাতে টেকনাফের বাহারছড়া শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন মেজর সিনহা মো. রাশেদ খান। এ ঘটনায় গত ৫ আগস্ট তার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বাদী হয়ে টেকনাফ থানার তৎকালীন ওসি প্রদীপ কুমার দাশ ও বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক লিয়াকতসহ ৯ জন পুলিশ সদস্যের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। এ মামলায় মোট ১৪ আসামি বর্তমানে কারাগারে রয়েছেন৷

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD