মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
দূরপাল্লায় ৮ পয়সা, সিটি সার্ভিসে ১০ পয়সা বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব ট্রাম্পের নিষেধাজ্ঞার মুখে পড়তে যাচ্ছে আরও দুই পত্রিকা ইয়েমেনের বন্দরশহরে সৌদির বিমান হামলা, নিহত ৬ গ্রিনল্যান্ডে দুটি সামরিক ঘাঁটি চালু করছে যুক্তরাষ্ট্র ইন্দোনেশিয়ায় দাবানল নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে মধ্যপ্রাচ্য থেকে সরে যেতে বলল ইরান শ্রীলঙ্কায় বিশাল গণকবরের সন্ধান, পাওয়া গেল ৫৭২ কঙ্কাল নিজের কৃতিত্ব দেখাতে ‘ট্রাম্প টিভি’ চালু করলেন ডোনাল্ড ট্রাম্প বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী

সিরাজগঞ্জে উদ্ধারকৃত চাল হতদরিদ্রের মাঝে বিতরন করল পুলিশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২২ এপ্রিল, ২০২০

 

সম্প্রতি সিরাজগঞ্জে কয়েকটি অভিযানে ১০টাকা কেজির ফেয়ার প্রাইজ, ভিজিডি ও প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের উদ্ধারকৃত চাল কারোনা ভাইরাসের কারণে দুর্দশাগ্রস্ত কর্মজীবী ও হতদরিদ্রের মাঝে মানবিক সহায়তা হিসেবে প্রদানের উদ্যোগ নিয়েছে জেলা পুলিশ। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জ পুলিশ লাইন্স এর ড্রিলসেটে পুলিশ সুপার হাসিবুল আলম এক প্রেসব্রিফিংয়ে এ তথ্য জানান। পরে জেলার ৫টি থানায় ৬শ’ প্যাকেট মানবিক সহায়তা পাঠিয়ে দেয়া হয়।

প্রেসব্রিফিংয়ে পুলিশ সুপার বলেন, সম্প্রতি পুলিশের নয়টি অভিযানে ১০টাকা কেজির ফেয়ার প্রাইজ, ভিজিডি ও প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের প্রায় দশ হাজার কেজি চাল উদ্ধার করা হয়। এসব চাল কিছু সংখ্যক জনপ্রতিনিধি ও ডিলার গোপনে কালোবাজারে বিক্রি এবং আত্মসাতের প্রচেষ্টা চালায়। প্রতিটি ঘটনার পৃথক পৃথক মামলা হয়েছে। পরে আদালতের অনুমোদনক্রমে উদ্ধারকৃত চালগুলো পুলিশের মাধ্যমে সংশ্লিষ্ট থানাগুলোতে বিতরণের উদ্যোগ নেয়া হয়। এরই অংশ হিসেবে প্রথম পর্যায়ে ৬ হাজার কেজি চাল সিরাজগঞ্জ সদর, উল্লাপাড়া, রায়গঞ্জ, সলঙ্গা ও বেলকুচি থানা পুলিশের মাধ্যমে ৬শ’ দুর্দশাগ্রস্ত কর্মজীবী ও হতদরিদ্রের মাঝে বিতরণ করা হবে।

প্রেসব্রিফিং শেষে ১০কেজির প্রতি প্যাকেট চালের সাথে জেলা পুলিশের নিজস্ব তহবিল থেকে ২ কেজি আলু ও ১ কেজি ডাল সংযুক্ত করে সংশ্লিষ্ট থানাগুলোতে পাঠিয়ে দেয়া হয়। পুলিশ সদস্যদের করা তালিকা অনুযায়ি মানবিক এ সহায়তা প্রতিটি বাড়ি বাড়ি পৌঁছে দেয়া হবে বলে জানান পুলিশ সুপার।

লাইট নিউজ/আহোশা

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD