সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন

সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ১১ যাত্রী নিহত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২১

সিলেট প্রতিনিধি : ঢাকা-সিলেট মহাসড়কের রশিদপুর নামক স্থানে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ২০/২৫ জন। আহতদের উদ্ধারে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ চালিয়ে যাচ্ছেন।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে দক্ষিণ সুরমা থানাধীন রশিদপুর ব্রিজের পূর্বদিকে আব্দুর রহমান পেট্রোল পাম্পের কাছে সিলেট থেকে ঢাকাগামী এনা পরিবহন এবং ঢাকা থেকে সিলেটগামী লন্ডন এক্সপ্রেস বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে।

স্থানীয়রা জানান, দুর্ঘটনাস্থলে দক্ষিণ সুরমা থানা পুলিশ, এসএমপির ঊর্ধ্বতন অফিসারগণ উপস্থিত রয়েছেন। ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ অব্যাহত রেখেছেন। ফায়ার সার্ভিসের টিম দুটি বাসের বডি কেটে হতাহতদের উদ্ধার করেছে। দুই বাসের চালকের মৃত্যু হয়েছে এবং হতাহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনার কারণে মহাসড়কের ওই অংশে যান চলাচল বন্ধ রয়েছে।

দক্ষিণ সুরমা থানার ওসি এখন পর্যন্ত ১১ জনের মৃত্যু নিশ্চিত করেছেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD