মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
নেপাল-চীন সীমান্তে বন্যা ও ভূমিধস: মৃত ছাড়াল ১ হাজার, নিখোঁজ ৪৪৬২ জিয়া উদ্যানে নেতাকর্মীদের ঢল, প্রতিষ্ঠাবার্ষিকীতে উৎসবের আমেজ ইইউতে যোগদানের আলোচনা প্রত্যাখ্যান, নিরাপত্তায় নতুন পথ খুঁজছে আইসল্যান্ড রাশিয়া থেকে আরও পাঁচটি এস-৪০০ ক্ষেপণাস্ত্র কিনছে ভারত বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া উদ্যানের জলাশয়ে মৎস্য পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার উৎস: প্রধানমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪২ পালটা-পালটি হামলার পর এবার ইরানকে আরও কঠোর হুমকি দিলেন ট্রাম্প জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

সিলেটে নামতে না পেরে ঢাকায় ফিরল বিমানের ফ্লাইট

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ মার্চ, ২০২২

ঢাকা থেকে সিলেটের উদ্দেশে রওনা হয়েও প্রবল বৃষ্টিপাতের কারণে অবতরণ করতে পারেনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট। প্রায় ৭০ মিনিট আকাশে উড্ডয়ন করে আবার ঢাকায় ফিরেছে ফ্লাইটটি। বৃহস্পতিবার রাতে ঘটে এ ঘটনা।

বৈরী আবহাওয়া ও বৃষ্টিপাতের কারণে ঢাকা থেকে সিলেটগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে পারেনি। সেখানকার আকাশে কিছুক্ষণ ঘুরে ফিরে এসেছে ঢাকায়।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র ঢাকা পোস্টকে জানায়, রাত ৮টা ৫০ মিনিটে বিমানের বিজি-৬০৫ ফ্লাইটটি ঢাকা থেকে সিলেটের উদ্দেশে ছেড়ে যায়। সিলেট বিমানবন্দর থেকে ১৫ কিলোমিটারের দূরত্বে গিয়ে হঠাৎ আবহাওয়ার প্রতিকূল হয়ে যাওয়ায় ফিরতে শুরু করে বিমানটি। পরবর্তীতে কোথাও অপেক্ষা না করে সরাসরি ফিরে আসে ঢাকায়।

এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

নাজিমউদ্দীন নামে ফ্লাইটের এক যাত্রী জানান, পথে হঠাৎ পাইলট ঘোষণা করলেন, বৈরী আবহাওয়া ও প্রবল বৃষ্টিপাতের কারণে সিলেটে অবতরণ করা যাচ্ছে না। ফ্লাইট ঢাকায় চলে যাবে। ফিরে আসার কথা শুনে অনেক যাত্রী আতঙ্কিত হয়ে পড়েন। তবে সবাই নিরাপদে ঢাকায় ফিরেছেন। মধ্যরাতে একটি ফ্লাইটে আমাদের সিলেট নিয়ে যাওয়া হবে বলে জানানো হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD