শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন

সিলেটে সৎ মা-বোনকে কুপিয়ে হত্যা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২১

সিলেট প্রতিনিধি : সিলেট নগরীতে গভীর রাতে সৎ মা ও বোনকে কুপিয়ে হত্যা করেছে এক যুবক।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে শহরতলীর শাহপরাণ (রহ.) থানার বিআইডিসি এলাকার মীর মহল্লায় এ ঘটনা ঘটে।

হামলায় সৎ ভাইও গুরুতর আহত হয়েছেন। নিহতরা হলেন- রুবিয়া বেগম (৩০) এবং তার মেয়ে মাহা (৯)। এতে গুরুতর আহত হয়েছেন রুবিয়ার ছেলে তাহসান (৭)। এ ঘটনায় রুবিয়ার সৎ ছেলে ঘাতক আবাদ হোসেনকে আটক করেছে পুলিশ।

শাহপরান থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান জানান, বৃহস্পতিবার মধ্যরাতে আবাদ হোসেন দা দিয়ে তার সৎ মা, বোন ও ভাইকে কোপাতে থাকে। ঘটনাস্থলেই মা ও বোন মারা যান। আর আহতাবস্থায় তার সৎ ভাই তাহসানকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও গুরুতর।

ওসি বলেন, সৎ মায়ের সাথে ঘাতক আবাদের ভালো সম্পর্ক না থাকায় মনের ক্ষোভ থেকেই এই হত্যাকাণ্ডটি ঘটেছে। তবে জিজ্ঞাসাবাদের পর আসল রহস্য জানা যাবে।

তিনি বলেন, অভিযুক্তকে আটক করা হয়েছে। আর মরদেহগুলো উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD