বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন

সেই জিমির বিরুদ্ধে মাদক মামলা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৭ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার : নায়িকা পরীমণির কস্টিউম ডিজাইনার জুনায়েদ করিম জিমির বিরুদ্ধে বনানী থানায় মাদকদ্রব্য আইনে মামলা করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

আজ শনিবার (৭ আগস্ট) সকালে মামলার বিষয়টি নিশ্চিত করেন বনানী থানার ওসি মো. নূরে আজম মিয়া।

এর আগে শুক্রবার রাতে ইয়াবাসহ জিমিকে আটক করে ঢাকা ডিবি।

বুধবার (৪ আগস্ট) সন্ধ্যায় পরীমণির বাসায় অভিযান শেষে তাকে আটক করে র‌্যাব। এসময় তার বাসা থেকে বিভিন্ন মাদকদ্রব্য জব্দ করা হয়।

পরদিন তার বিরুদ্ধে বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। ওই মামলায় তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত শুনানি শেষে তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরীমনির মামলাটি পরে ডিবিতে স্থানান্তর করা হয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD