বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

সৌদির পর জর্ডানেও জামাতে তারাবি স্থগিত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : আসন্ন রমজান মাসে সৌদি আরবের পর এবার জর্ডানে জামাতে তারাবির নামাজ আদায় স্থগিত ঘোষণা করা হয়েছে। করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন দেশটির ইসলাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ খালাইলাহ।

বুধবার (১৫ এপ্রিল) আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আরব নিউজ দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা পেত্রার বরাত দিয়ে এই তথ্য জানায়।

জর্ডান মন্ত্রী খালাইলাহ বলেন, পুরো বিশ্বসহ আমরা একটি বিপজ্জনক মহামারীর মুখোমুখি। আমরা ঘরে বসে ফরজ নামাজ আদায় করেছি। তারাবিও ঘরে থেকে সাবধানতা অবলম্বন আদায় করব। যদিও এটা আমাদের সকলের জন্য বেদনাদায়ক। নিজেকে এবং দেশকে সুরক্ষিত রাখতে এটা পালন করা দরকার।স্বদেশের স্ব-সংরক্ষণও শরিয়তের অন্যতম উদ্দেশ্য।

এদিকে, ১৭ এপ্রিল থেকে শনিবার মধ্যরাত পর্যন্ত রাজ্যটিতে ৪৮ ঘণ্টার জন্য কারফিউ জারি করা হবে বলে জানিয়েছেন দেশটির মিডিয়া বিষয়ক প্রতিমন্ত্রী আমজাদ আদায়েলে।

তবে কারফিউটি সরকারী ও বেসরকারি সকল চিকিত্সাকর্মী, মহামারী বিশেষজ্ঞ, পরিদর্শন দল, কর্মকর্তা-কর্মচারী এবং গুরুত্বপূর্ণ ক্ষেত্রে প্রযোজ্য হবে না বলেও জানিয়েছেন তিনি।

মন্ত্রী বলেন, মহামারীর এই সময়ে সরকার জাতীয় সহায়তা তহবিলের মাধ্যমে যারা দিন এনে দিন খায় তাদের সহায়তার জন্য গৃহীত পদক্ষেপগুলো খুব তাড়াতাড়ি ঘোষণা করবে। যোগ এমনকি কারফিউ সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত দিনমজুরদের সরকারি তহবিল থেকে নগদ ভর্তুকিও দেওয়া হবে।

লাইটনিউ/ডেস্ক

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD