বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

সৌদি আরবে ভূমিকম্প অনুভূত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২০

 

বিশ্বব্যাপী করোনা মহামারির মধ্যেই সৌদি আরবে ভূকম্পন অনুভূত হয়েছে। আজ বৃহস্পতিবার দেশটির পূর্বাঞ্চলীয় আল-কানফুদাহ শহরে এ ভূমিকম্প আঘাত হানে। সৌদি আরবের সরকারি বার্তা সংস্থা এসপিএ এ খবর দিয়েছে।

দেশটির জিওলোজিক্যাল সার্ভে অর্গানাইজেশন বলছে, ভূপৃষ্ঠ থেকে ৯ কিলোমিটার গভীরে উৎপত্তি হওয়া ভূকম্পনের মাত্রা ছিল ২ দশমিক ৭। তবে এতে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

সৌদি আরবের জিওলোজিক্যাল সার্ভে অর্গানাইজেশনের মুখপাত্র তারিক আবা আল-খলিল জানিয়েছেন, মৃদ্যু ভূকম্পন হলেও শহরের বাসিন্দারা সেটি অনুভব করেছেন।

তিনি বলেন, ওই অঞ্চলে প্রায়ই ভূকম্পন অনুভূত হয়। সংস্থাটির পক্ষ থেকে বিষয়টির প্রতি নজর রাখা হচ্ছে বলেও সেখানকার বাসিন্দাদের নিশ্চিত করা হয়েছে।

সৌদি আরবে এ পর্যন্ত করোনাভাইরাসে ১২ হাজার ৭ শতাধিক লোক আক্রান্ত হয়েছেন। মারা গেছে ১১৪ জন।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD