শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
মুসলিম হওয়ায় থানায় নিয়ে নির্যাতন, দিল্লি পুলিশের বিরুদ্ধে অভিযোগ সামরিক কমান্ড কাঠামোতে কেন বড় পরিবর্তন আনল পাকিস্তান যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম পর্যন্ত এক্সপ্রেসওয়ের পরিকল্পনা সরকারের: অর্থমন্ত্রী অপশক্তির বিরুদ্ধে সনাতনীরা সরকারের পাশে থাকবে, আইনমন্ত্রীর আশা ধর্মের ভিত্তিতে বৈষম্য করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস চলতি মাসেই শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন পিঠ চুলকিয়েই চীনা যুবকের মাসিক আয় ১৮ লাখ টাকা হিন্দু ধর্মাবলম্বীদের জন্মাষ্টমী উপলক্ষ্যে রাষ্ট্রপতির শুভেচ্ছা বাণী নেপাল-তিব্বতে মৃত বেড়ে ১২৮৭, নিখোঁজ ৫০৮৩

সৌদি ফেরত ৩১২ জন ১৪ দিনের কোয়ারেন্টাইনে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২০

সৌদি আরব আটকেপড়া কর্মী ও ওমরাহ হজযাত্রীসহ দেশে ফেরা ৩১২ বাংলাদেশিকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

বুধবার মধ্যরাতে তারা দেশে ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর হ্যাঙ্গার গেট দিয়ে তাদের বের করে সশস্ত্রবাহিনীর তত্ত্বাবধানে দেয়া হয়। এরপর বিআরটিসির নন-এসি বাসে করে আশকোনা হজ ক্যাম্পে ১৪ দিনের কোয়ারেন্টাইনের জন্য নেয়া হয় তাদের।

বিমানবন্দরে স্বাস্থ্য বিভাগের ইনচার্জ ডা. শাহরিয়ার সাজ্জাদ বাধ্যতামূলক এই কোয়ারেন্টাইনের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় তাদের বহনকারী সৌদি এয়ারলাইন্সের এসভি-৩৮০৬ ফ্লাইটটি ঢাকায় অবতরণ করে।

ফ্লাইটটিতে সৌদি আরবে আটকে পড়া ১৪৪ বাংলাদেশি ওমরাহযাত্রী এবং সৌদির বিভিন্ন কারাগার থেকে ছাড়া পাওয়া ১৬৮ প্রবাসী ছিলেন।

এর আগে গত ১৭ মার্চ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট সৌদিতে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনে।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD