মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০২:১১ অপরাহ্ন

স্বামীকে বেঁধে স্ত্রীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ মার্চ, ২০২২

খুলনা মহানগরীতে স্বামীকে বেঁধে স্ত্রীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন এক নারী। মহানগরীর খানজাহান আলী থানার শিরোমনি এলাকার তেতুলতলা রেলক্রসিংয়ের পাশে কামরুলের গ্যারেজে গতকাল শুক্রবার (১৮ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে ধর্ষণের ঘটনা ঘটে বলে জানিয়েছেন ওই নারী।

স্থানীয়রা জানান, রাতে স্বামী-স্ত্রী কামরুলের গ্যারেজের সামনে থেকে যাচ্ছিলেন। সে সময় চার-পাঁচজন লোক ওই দম্পতিকে গ্যারেজের মধ্যে নিয়ে স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণ করেন।

খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রবীর কুমার বিশ্বাস বলেন, ওই নারী শুক্রবার রাতে চারজনকে আসামি করে মামলা করেছেন। আসামিরা হলেন কামরুল, জীবন, সুমন ও আলা। এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি।

ওই নারীকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD