শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ালেন জামায়াত আমির মরক্কোর হারে লন্ডনে উত্তেজনা, পুলিশের সঙ্গে সমর্থকদের সংঘর্ষ ইরান নীতিতে কোণঠাসা ট্রাম্প, হাতে নেই কোনো বিকল্প ইরানে হামলার পর ফের উত্তেজনা হ্রাসের চেষ্টা ট্রাম্পের ইসরাইলকে কড়া বার্তা ‘সম্ভাব্য’ ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যামের উজানের ঢলে তিস্তার পানি বিপৎসীমার ওপরে, উত্তরাঞ্চলে বন্যার শঙ্কা টানা বর্ষণের পূর্বাভাস, ১৪ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির সতর্কতা ২২ বছর পর গৌরনদী আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ইরানের সঙ্গে যুদ্ধ ‘এখনো শেষ হয়নি’: নেতানিয়াহু গণহত্যার কুশীলব ৮০ পুলিশ কর্মকর্তার বিদায় চূড়ান্ত

স্বাস্থ্যবিধি মেনে ১৩ টি এয়ারক্রাফট দিয়ে ১৩ টি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৩ অক্টোবর, ২০২০

বাংলাদেশের অন্যতম বেসরকারী বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স, যাত্রী সেবাকে প্রাধ্যন্য দিয়ে ২০১৪ সালের ১৭ জুলাই থেকে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা করছে। বর্তমান করোনাকালীণ সময়ে স্বাস্থ্যসেবাকে অগ্রাধিকার দিয়ে ১ জুন থেকে ধারাবাহিকভাবে অভ্যন্তরীণ সকল রুটে ফ্লাইট পরিচালনা শুরু করেছে। এছাড়া বিভিন্ন দেশের রাষ্ট্রীয় সিদ্ধান্ত মেনে স্বল্প পরিসরে ইউএস-বাংলা এয়ারলাইন্স ঢাকা থেকে গুয়াংজু, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, মাস্কাট ও দোহা রুটে ফ্লাইট পরিচালনা করছে। কলকাতা, চেন্নাই, ব্যাংকক রুটে রাষ্ট্রীয় সিদ্ধান্ত অনুযায়ী ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে ইউএস-বাংলার।

বর্তমানে ঢাকা থেকে ব্র্যান্ডনিউ এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফট দিয়ে চট্টগ্রাম, সিলেট, কক্সবাজার, যশোর, সৈয়দপুর, রাজশাহী ও বরিশাল রুটে ফ্লাইট পরিচালনা করছে। এছাড়া আন্তর্জাতিক রুট গুলোতে ১৬৪ আসনের বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে ফ্লাইট পরিচালনা করছে।

ইউএস-বাংলা এয়ারলাইন্স এর বিমান বহরে মোট ১৩টি এয়ারক্রাফট রয়েছে যার মধ্যে চারটি বোয়িং ৭৩৭-৮০০, ছয়টি ব্র্যান্ডনিউ এটিআর ৭২-৬০০ ও তিনটি ড্যাশ ৮-কিউ৪০০।

অভ্যন্তরীণ রুটে ভ্রমণপূর্বক সকল ধরনের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিশেষ করে হ্যান্ড গ্ল্যাভস, মাস্ক, ফেস শিল্ড প্রদান করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। এছাড়া অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে ট্রাভেল করার সময় সকল ধরনের স্বাস্থ্যবিধি পরিপালন করে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা।

এছাড়া কক্সবাজারসহ অভ্যন্তরীণ বিভিন্ন গন্তব্য হলিডে প্যাকেজ দিচ্ছে ইউএস-বাংলা।

টিকেট রিজার্ভেশন সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য আপনার নিকটস্থ ট্রাভেল এজেন্ট অথবা ইউএস-বাংলা এয়ারলাইন্স এর সেলস্ সেন্টারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
যোগাযোগ- ০১৭৭৭৭৭৭৮০০-৬।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD