রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন

স্বাস্থ্য, গণমাধ্যমসহ আরও‌ ৪ কমিশন গঠনের সিদ্ধান্ত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪

বিভিন্ন খাতের সংস্কারের উদ্যোগের অংশ হিসেবে আরও চারটি সংস্কার কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এগুলো হলো— স্বাস্থ্য, গণমাধ্যম, শ্রমিক অধিকার ও নারী অধিকার বিষয়ক কমিশন।

বৃহস্পতিবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা রিজওয়ানা হাসান।

তিনি বলেন, সংস্কারের জন্য আরও চারটি কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্বাস্থ্য কমিশনের প্রধান হিসেবে কাজ করবে জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান, গণমাধ্যম শ্রমিক অধিকার কমিশনের কাজ করবে সুলতান উদ্দিন আহমেদ,‌ গণমাধ্যম কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব
পালন করবেন কামাল আহমেদ, নারী অধিকার বিষয়ক কমিশনের প্রধান হিসেবে কাজ করবেন শরীফ শারমিন আহেমেদ।

রিজওয়ানা হাসান বলেন, চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি সংক্রান্ত কাজের প্রতিবেদন হাতে পেয়েছি। সেই প্রতিবেদন পর্যালোচনা করা হচ্ছে। সিদ্ধান্ত কী হয়, পরবর্তীতে সেটি জানানো হবে।

তিনি আরও বলেন, শিক্ষা কমিশন নিয়ে আলোচনা হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে কমিশন গঠনের সিদ্ধান্ত নেওয়া হবে।

সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ সরকারী মাহফুজ আলম ও প্রেস সেক্রেটারি শফিকুল আলম উপস্থিত ছিলেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD