বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

ঘুমন্ত অবস্থায় দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ জুন, ২০২০

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার পোস্টকামুরী চড়পাড়া নামক স্থানে সড়ক দুর্ঘটনায় তিনজন মারা গেছেন। শনিবার রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

জানা গেছে, শনিবার সন্ধ্যার পর ঢাকা থেকে প্লেনশিট ভর্তি একটি ট্রাক বগুড়ার উদ্দেশে যাত্রা করে। রাত ১টার দিকে ওই এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারায়। এ সময় ট্রাকটি আইল্যান্ডের উপরে উঠে যায়। এতে প্লেনশিটের রশির বাঁধন ছিঁড়ে ট্রাকের মধ্যে ঘুমিয়ে থাকা তিনজনের ওপর পড়ে এবং তিনজনই মারা যান।

গোড়াই হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) দুলাল এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD