বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

হংকংয়ে করোনায় আক্রান্ত-মৃত্যুবিহীন দিন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২০

 

চীনের আধা স্বায়ত্তশাসিত অঞ্চল হংকংয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাস সংক্রমিত রোগী শনাক্ত হয়নি। একই সময়ে দেশটিতে কারও মৃত্যু হয়নি করোনায়। চলতি সপ্তাহে দেশটিতে এরকম ঘটনা দুইবার ঘটলো। খবর হংকংভিত্তিক ইংরেজি দৈনিক সাউথ চায়না মর্নিং পোস্ট।

হংকংয়ের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া হিসাব অনুযায়ী, করোনাভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা এখন ১ হাজার ৩৬ জন। টানা ১৩ দিন করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্তের সংখ্যা ৯ এর বেশি হয়নি। তাই করোনাভাইরাস মোকাবিলায় এই নগর অঞ্চলটিকে মোটামুটি সফল হিসেবে অভিহিত করা হচ্ছে।

গত সোমবারও হংকংয়ে কোনো কোভিড-১৯ রোগী শনাক্ত হয়নি। এর আগে গত ৫ মার্চে হংকংয়ে কেউ করোনায় আক্রান্ত হয়নি। সর্বশেষ গত ১১ এপ্রিল দেশটিতে সর্বোচ্চ ১১ জন করোনা রোগী শনাক্ত হয়। এরপর বাকি দিনগুলোতে এক সংখ্যার বেশি রোগী আক্রান্ত হয়নি। প্রসঙ্গত, দেশটির ১ হাজার রোগীর ৭০০ জন এখন সুস্থ।

চীন শাসিত অঞ্চল হওয়া সত্ত্বেও হংকংয়ে প্রথম থেকেই করোনার কোনো প্রকোপ লক্ষ্য করা যায়নি। তাই সিঙ্গাপুর ও দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলোর সঙ্গে করোনা মোকাবিলায় সফল হিসেবে নাম উঠেছিল হংকংয়েরও। তবে সিঙ্গাপুরে দ্বিতীয় দফায় করোনার সংক্রমণ মহামারি আকার ধারণ করেছে।

শুধু হংকং নয় চীন শাসিত আরেক অঞ্চল তাইওয়ানও করোনা মোকাবিলায় সফল। চীনের কাছাকাছি থেকেও তারা ভাইরাসে আক্রান্ত মানুষে সংখ্যা তুলনামূলকভাবে অনেক কম রাখতে পেরেছে। প্রাদুর্ভাব শুরুর আগেই ব্যাপকভাবে পরীক্ষা, আক্রান্ত ব্যক্তিদের আলাদা করা ও সামাজিক মেলামেশা নিরুৎসাহিত করার মাধ্যমেই এই সফলতা তাদের।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD