শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন

শিরোনাম :
৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবে উপবৃত্তি, ব্যাংক হিসাব খোলার নির্দেশ সৌদি আরবে ১৩ পদে বাংলাদেশি কর্মী নেওয়ার বিজ্ঞাপন নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে বিএনপির র‍্যালি সৌদি জোটের হামলায় ইয়েমেনে নিহত ৪১ প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন মার্কিন অবরোধ ভাঙতে খার্গ দ্বীপে প্রস্তুত ইরানের ১৪ তেলবাহী ট্যাংকার সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে সরকার তাদের দায় কিছুটা মোচনের চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

হত্যা-ষড়যন্ত্র ও মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলো বিএনপি বহন করছে : কাদের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি মুখে যত কথাই বলুক, নিজেরাই মনন-মগজে গুম, হত্যা, ষড়যন্ত্র এবং মানবাধিকার লঙ্ঘনের মত বিষয়গুলো বহন করছে।

শনিবার (১১ ডিসেম্বর) তার বাসভবনে ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, চট্টগ্রামের বিএনপি নেতা জামাল উদ্দিনকে গুম এবং হত্যার সঙ্গে কারা জড়িত ছিল? তখন তারা আওয়ামী লীগের ওপর দোষ চাপিয়ে ছিল। কিন্তু পরে প্রমাণ হয় বিএনপি নেতারাই জামাল উদ্দিন অপহরণ ও হত্যার সঙ্গে জড়িত ছিল। এখন তারা সরকারের ওপর গুম, হত্যার দায় চাপানোর অপচেষ্টায় মেতে উঠেছেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনা সরকার বিচার বিভাগের ওপর ন্যূনতম কোনো হস্তক্ষেপ করছে না। বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে।

তিনি বলেন, বিএনপির কাছে বিচার বিভাগের স্বাধীনতা মানে বিচারের রায় নিজেদের পক্ষে যেতে হবে। তারা রায় নিজেদের পক্ষে গেলে বলে, বিচার বিভাগ স্বাধীন। আর বিপক্ষে গেলে বলে, বিচার বিভাগের ওপর সরকার হস্তক্ষেপ করছে। বিএনপির এ দ্বৈতনীতি জনগণের কাছে এখন স্পষ্ট।

গণমাধ্যমের স্বাধীনতা নেই বলে বিএনপি নেতাদের অভিযোগের প্রসঙ্গে তিনি বলেন, গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে। প্রতিদিন সংবাদে, টকশোতে সরকারের সমালোচনা হচ্ছে। এজন্য তো কোনো গণমাধ্যমের বিরুদ্ধে সরকার কোনো প্রকার ব্যবস্থা নেয়নি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD