বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম :
বাবা কারাগারে, মা উধাও—যেভাবে কাটছে তিন শিশুর দিন রেল নেটওয়ার্কে যুক্ত হবে দেশের সব জেলা: রেলমন্ত্রী ডিজিটাল পদ্ধতিতে বিবাহ-তালাক নিবন্ধন ব্যবস্থা চালু হবে: আইনমন্ত্রী মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান: শামা ওবায়েদ দুর্নীতির অভিযোগ এনে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে মানহানি করা হচ্ছে: আসিফ মাহমুদ বিনা সুদে ঋণ পাওয়ার সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক ইরানকে দমানোর জন্য ট্রাম্পের নিষেধাজ্ঞা ও অবরোধ কি যথেষ্ট পলিথিন-প্লাস্টিক ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে একগুচ্ছ কর্মসূচি হাতে নিয়েছে সরকার

হবিগঞ্জে ঘোষণা দিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪

হবিগঞ্জের আজমিরীগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়েছেন। রোববার (১ সেপ্টেম্বর) সকালে উপজেলার জলসুখা গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডালিম আহমেদ বলেন, দীর্ঘদিন ধরে দুই পক্ষের গোষ্ঠীগত বিরোধ চলে আসছে। সে বিরোধের সূত্র ধরে সংঘর

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ইউপি চেয়ারম্যান ফয়েজ আহমেদ খেলুর সঙ্গে স্থানীয় জাকির হোসেন জনির পূর্ব বিরোধ চলছিল। ইতোপূর্বে উভয় গ্রুপের মধ্যে হামলা-মামলা হয়। শনিবার রাতে ফেসবুকে মানহানিকর ভিডিও পোস্ট দেওয়ার অভিযোগে জনির পক্ষের দুই যুবককে
মারধর করে চেয়ারম্যানের লোকজন। এ ঘটনায় রাতে উভয়পক্ষের লোকজন মারামারির চ্যালেঞ্জ দেয়।

রোববার সকালে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলার পর পুলিশ ও স্থানীয় আলেমদের মধ্যস্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সংঘর্ষে গুরুতর আহতদের হবিগঞ্জ সদর হাসপাতাল ও আজমিরীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD