বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

হাইকোর্টের এফিডেভিট শাখায় অভিযান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২০

দীর্ঘদিন ধরে চলে আসা শৃঙ্খলা ভঙ্গ ও অনিয়মের অভিযোগে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের হাইকোর্টের এফিডেভিট শাখায় অভিযান চালিয়ে ৪৩ জন আইনজীবীর সহকারীকে আটকে পরে ছেড়ে দেয়া হয়েছে। রোববার (১৬ আগস্ট) দুপুরে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ ইমান আলীর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। পরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের জিম্মায় আটকদের ছেড়ে দেয়া হয়।

ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল সাংবাদিকদের জানান, আদালত অঙ্গনে দীর্ঘদিন ধরে চলে আসা দুর্নীতি-অনিয়মের বিরুদ্ধে আইনজীবীরা সোচ্চার হয়ে উঠেছেন। আমরা বারের পক্ষ থেকে এ বিষয়ে প্রধান বিচারপতিকে অবহিত করেছিলাম। আজ আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ ইমান আলীর নেতৃত্বে সুপ্রিম কোর্টের ২ নম্বর প্রশাসনিক ভবনে ঝটিকা অভিযান পরিচালিত হয় এবং প্রাথমিকভাবে সেখানে ৪৩ কর্মকর্তা-কর্মচারীকে আটক করা হয়।

তিনি আরও বলেন, ৪৩ জনকে আটকের পর বার নেতাদের খবর পাঠানো হলে বারের পক্ষ থেকে আমরা (সম্পাদকসহ) ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে জানতে পারি, আটক আইনজীবীর সহকারীরা এফিডেভিট শাখায় নিয়ম ভঙ্গ করে ভেতরে প্রবেশ করে ভিড় করেছিলেন। নিয়ম ভঙ্গ করার অভিযোগে তাদের আটক করে এক জায়গায় রাখা হয়। পরে অভিযুক্তদের নাম, ঠিকানা সংগ্রহ করে মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেয়া হয়েছে।

রুহুল কুদ্দুস কাজল আরও বলেন, সুপ্রিম কোর্ট একটি পবিত্র বিচারাঙ্গন। এখানে ঘুষ, দুর্নীতি-অনিয়মের বিরুদ্ধে যুদ্ধ চলছে। এ যুদ্ধে আমরা সেবাই শরিক হতে চাই। তবে প্রশাসনিক সহযোগিতা ছাড়া আমাদের কাজ করা সম্ভব নয়। আমাদের কিছু নিয়ম রয়েছে, আমাদের এসব নিয়ম মেনে চলতে হবে। ভবিষ্যতে আর এমন হবে না বলে আমরা সবাইকে সতর্ক করে দিয়েছি।

অভিযানের সময় সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর ও হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মো. গোলাম রব্বানি উপস্থিত ছিলেন।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD