রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাষা দক্ষতা ও কারিগরি জ্ঞানের সমন্বয়েই এগোবে বাংলাদেশের অর্থনীতি: ববি হাজ্জাজ ওমরাহ পালন করলেন কেয়া পায়েল শান্তিতে নোবেলজয়ী পিল্লাইকে ইহুদিবিদ্বেষী বললেন নেতানিয়াহু কক্সবাজার থেকে ঢাকাগামী বিমানের চাকা বিচ্ছিন্ন, শাহজালালে জরুরি অবতরণ দিল্লি পুলিশের হাতে মমতা বন্দ্যোপাধ্যায় আটক যুক্তরাষ্ট্রের উপকূলে আঘাত হানছে হারিকেন ইসাইয়াস, জলোচ্ছ্বাসের আশঙ্কা দেশে খাদ্যের মজুত পর্যাপ্ত, রমজানেও সংকট হবে না: খাদ্যমন্ত্রী মক্কা চুক্তির বিষয়টি আমরা ইতিবাচক হিসেবে বিবেচনা করছি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভোট চুরির অভিযোগ স্বীকার করেছেন ভারতের রাষ্ট্রপতি? বিমান থেকে অভিজিৎ দীপকেসহ সিজেপির ৩ শীর্ষ নেতা আটক

হাতিবান্ধায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দেড় শতাধিক মামলা ও অর্থ জরিমানা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ জুন, ২০২০

 

লাইট নিউজ প্রতিবেদক : জেলার হাতীবান্ধায় করোনা কালীন সময়ে স্বাস্থ্যবিধিসহ সরকারি নির্দেশনা অমাণ্য অপরাধে ১৩৫ টি মামলা দায়েরকরা হয়েছে। একযোগে ৬টি ভ্রাম্যমাণ আদালত পরিচালার মাধ্যমে ওই মামলাগুলোতে বিভিন্নজনের এবং বিভিন্ন প্রতিষ্ঠানের ৩২ হাজার ৭ শ টাকা জরিমানা করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ওই উপজেলার বিভিন্ন এলাকায় ৬টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

জানা গেছে, হাতীবান্ধার ইউএনও সামিউল আমিন নেতৃত্বে সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) শামীমা সুলতানাসহ লালমনিরহাট জেলা প্রশাসনের ৪ জন ম্যাজিস্ট্রেট-সাইয়েদা ফয়জুন্নেছা, জাহাঙ্গীর হোসেন,টি এম রাহসীন কবির এবং শহিদুল ইসলাম সোহাগ।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ওই উপজেলার বড়খাতা, পারুলিয়া, মেডিকেল মোড়, দই খাওয়া, গোতামারী, নাওদাবাস, ভেলাগুড়ি, ডাউয়াবাড়ী ও সানিয়াজান এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় মাস্ক ব্যবহার না করাসহ স্বাস্থ্য বিধি না মানা ও সরকারি নির্দেশনা অমাণ্য করার অপরাধে ১৩৫ টি মামলা করেন। ওই মামলাগুলোতে বিভিন্নজনের ৩২ হাজার ৭ শ টাকা জরিমানা করা হয়েছে।

লাইট নিউজ/ঈজামু

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD