মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনাম :
শিগগিরই চালু হবে ‘মৈত্রী এক্সপ্রেস’: ভারতীয় হাইকমিশনার ১০ অতিরিক্ত পুলিশ সুপারের বদলি ইসরাইলকে অস্ত্র সরবরাহের মামলা খারিজ চায় জার্মানি বাঁধনের ওপর হামলার ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না ডেঙ্গু প্রতিরোধে শুরু হচ্ছে বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ইরানকে মক্কা চুক্তিতে অন্তর্ভুক্তির আহ্বান রাশিয়ার কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা উপদেষ্টা ভ্রাতৃত্বের মেলবন্ধনকে ধ্বংসের জন্য প্রচেষ্টা চালাচ্ছে চক্রান্তকারীরা: রিজভী শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিল শুনানি অবকাশকালীন ছুটির পর: আপিল বিভাগ

হাতিরঝিলের চক্রাকার বাসেও ‘র‌্যাপিড পাস’ চালু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২০ জুলাই, ২০২৫

রাজধানীর হাতিরঝিলের চক্রাকার বাসেও চালু হয়েছে স্মার্ট টিকিটিং ব্যবস্থা র‌্যাপিড পাস। রোববার (২০ জুলাই) বিকেলে হাতিরঝিলের তেজগাঁও অংশে এ কার্যক্রম উদ্বোধন করা হয়। ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, শেখ মইনউদ্দিন ও ফয়েজ আহমদ তৈয়্যব।

অনুষ্ঠানে ডিটিসিএ নির্বাহী পরিচালক নীলিমা আখতার বলেন, র‌্যাপিড পাস কার্ডের মাধ্যমে সব গণপরিবহনের ভাড়া আদায়ের অংশ হিসেবে হাতিরঝিল চক্রাকার বাস সার্ভিসে (এইচ আর ট্রান্সপোর্ট এজেন্সি) র‌্যাপিড পাস কার্ডের মাধ্যমে ভাড়া আদায় কার্যক্রম চালু করা হয়েছে। এ কার্ডের মাধ্যমে মেট্রোরেলসহ সব গণপরিবহনে যাতায়াত করা যাবে। সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া নেওয়ার সুযোগ নেই। নগদ ও ভাংতি টাকার ঝামেলা নেই।

তিনি বলেন, এ কার্ড হাতিরঝিল চক্রকার বাসের সব কাউন্টারে পাওয়া যাবে। এছাড়া ডাচ বাংলা ব্যাংকের সব শাখা ও মেট্রোরেল স্টেশনগুলো থেকে এ কার্ড সংগ্রহ করা যাবে।

রাজধানীর হাতিরঝিলের চক্রাকার বাসেও চালু হয়েছে স্মার্ট টিকিটিং ব্যবস্থা র‌্যাপিড পাস

এছাড়া একই অনুষ্ঠানে মতিঝিল থেকে গাজীপুরের শিববাড়ী পর্যন্ত বিআরটিসির ১০টি বাসে র‌্যাপিড পাস কার্ড চালু করা হয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD