বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন

হেলেনার বাসায় এবার সিআইডির অভিযান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৭ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার : সিআইডির অতিরিক্ত ডিআইজি ওমর ফারুক নিউজবাংলাকে বলেন, ‘আমাদের একটি দল সেখানে তল্লাসী চালাচ্ছে। তার বিরুদ্ধে যে অভিযোগ তার স্বপক্ষে তথ্য সংগ্রহের জন্য এ অভিযান চালানো হচ্ছে।’

আলোচিত ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীরের গুলশানের বাসায় অভিযান চালাচ্ছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল। হেলেনার বিরুদ্ধে আনা অভিযোগের স্বপক্ষে তথ্য উপাত্ত সংগ্রহে এ অভিযান চলছে বলে জানানো হয়েছে।

নিউজবাংলাকে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন সিআইডির অতিরিক্ত ডিআইজি ওমর ফারুক। তিনি বলেন, ‘আমাদের একটি দল সেখানে তল্লাসী চালাচ্ছে। তার বিরুদ্ধে যে অভিযোগ তার স্বপক্ষে তথ্য সংগ্রহের জন্য এ অভিযান চালানো হচ্ছে।’

আওয়ামী লীগের নাম ভাঙিয়ে ‘চাকরিজীবী লীগ’ নামের একটি নাম সর্বস্ব সংগঠন গড়ার ঘোষণা দিয়ে সম্প্রতি আলোচনায় আসেন নারী উদ্যোক্তা হেলেনা জাহাঙ্গীর।

তুমুল সমালোচনার মধ্যে ২৯ জুলাই গুলশান-২ এলাকার ৩৬ নং রোডের ৫ নং বাড়ি ‘জেনেটিক রিচমন্ড’-এ হেলেনার বাসায় অভিযান চালায় র‌্যাবের একটি দল। অভিযানে ১৯ বোতল বিদেশি মদ, ১টি ক্যাঙ্গারুর চামড়া, ১টি হরিণের চামড়া, ২টি মোবাইলফোন, ১৯টি চেক বই ও বিদেশি মুদ্রা, ২টি ওয়াকিটকি সেট এবং জুয়া (ক্যাসিনো) খেলার সরঞ্জামাদি- ৪৫৬টি চিপস জব্দ করা হয়।

ওইদিন রাতে হেলেনার মালিকানাধীন জয়যাত্রা নামে আইপিটিভি স্টেশনেও অভিযান চালায় র‌্যাব। অভিযান শেষে অনুমোদনহীন স্টেশনটি সিলগালা করা হয় এবং অবৈধ মালামাল জব্দ করে।

আর হেলেনাকে গুলশান থানায় হস্তান্তর করা হয়। ওই থানায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে এবং পল্লবী থানায় টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। এ ছাড়া, চাঁদাবাজির এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনেও মামলা হয়েছে।

প্রথমে গুলশান থানায় করা ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় হেলেনাকে গ্রেপ্তার দেখানো হয়। পরে এই মামলায় তাকে তিন দিনের রিমান্ডে পাঠায় আদালত।

রিমান্ড শেষে ৩ আগস্ট আদালতে তোলা হলে চার মামলায় হেলেনাকে ১৪ দিনের রিমান্ডে পাঠায় আদালত।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD