বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

হোটেলে বমি করে ভা’ঙচুর চালালেন অস্ট্রেলিয়ার খেলোয়াড়রা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৪ আগস্ট, ২০২১

স্পোর্টস ডেস্ক : মদ পান করে হোটেলে তাণ্ডব চালানোর অভিযোগ উঠেছে অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের বিরুদ্ধে। বমি করে বেশ কয়েকটা বিছানা নষ্ট করার পাশাপাশি ভেঙেও ফেলা হয়েছে। তাছাড়া ঘুষি মেরে রুমের অস্থায়ী দেয়ালে ছিদ্রও করেছেন তারা। অস্ট্রেলিয়ান অলিম্পিক কমিটির বরাতে দেশটির গণমাধ্যমে এবিষয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে।

টোকিও অলিম্পিকে অংশ নেয়া অজিদের পুরুষ রাগবি দলের সদস্যরা এসব কাণ্ড ঘটিয়েছেন। অলিম্পিক ভিলেজের হোটেল রুম ছেড়ে যাওয়ার পর বিষয়গুলো সামনে আসে।

অস্ট্রেলিয়ার অলিম্পিক দলের সমন্বয়ক ইয়ান চেস্টারম্যান জানিয়েছেন, খেলোয়াড়রা বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন। তাই তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

সিডনি মর্নিং হেরাল্ডকে তিনি বলেন, ‘দেয়ালে ছিদ্র রয়েছে। যদিও তা সহজেই করা সম্ভব। কারণ এগুলো অস্থায়ী। এখানে অনেক শক্তিশালী খেলোয়াড়রা অবস্থান করছিলেন। যা ছিদ্র করতে আপনাকে বেশি কিছু করতে হবে না। কয়েকজন ভুল করেছে। যা গ্রহণযোগ্য নয়।’

রাগবি দলের কাণ্ড টোকিওতেই থেমে থাকেনি। অস্ট্রেলিয়ার রাগবি ও ফুটবল দলের সদস্যদের নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে তদন্ত। গেল সপ্তাহে ফ্লাইটে সিডনি ফেরার পথে বেশ চেঁচামেচি করেছেন তারা। মাস্ক ছাড়া চলাচল এমনকি বমি করার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে।

দেশটির অলিম্পিক কমিটির প্রধান নির্বাহী ম্যাট ক্যারল বলেন, ‘এরই মধ্যে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তদন্ত চলছে। রিপোর্ট হাতে পেলেই দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

কোয়ার্টার ফাইনালে ফিজির কাছে ১৯-০ ব্যবধানে হেরে বিদায় নেয় অস্ট্রেলিয়া রাগবি দল। অন্যদিকে ফুটবলের গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় ফুটবল দল।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD