রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‘শোচনীয়ভাবে হেরে যাচ্ছে ইরান, এখন চুক্তি করতে চায়’ জার্মানিতে যেতে চান? ভিসা, খরচ ও আবেদনের নিয়ম জেনে নিন ঢাকা-সিলেট ছয় লেনের কাজ শেষ হবে কবে, জানালেন বাণিজ্যমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ যেভাবে চীনা গোয়েন্দা সহায়তায় মার্কিন ঘাঁটিগুলোতে নিখুঁত হামলা চালাচ্ছে ইরান যুক্তরাষ্ট্রে অবস্থানকারী বিদেশিদের জন্য জরুরি নির্দেশনা বাংলাদেশ-জাপান ভ্রাতৃত্বের বন্ধন এগিয়ে নিতে কাজ করছে সরকার: মঈন খান ধানমন্ডিতে নিষিদ্ধ ঘোষিত আ.লীগের ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণ, আটক ৪ জাবি উপাচার্য কামরুল আহসানকে অব্যাহতি, নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক

হোয়াটসঅ্যাপকে ২২৫ মিলিয়ন ইউরো জরিমানা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : ইউরোপীয় ইউনিয়নের তথ্য সুরক্ষা বিধি লঙ্ঘন করায় হোয়াটসঅ্যাপকে ২২৫ মিলিয়ন ইউরো (১৯৩ মিলিয়ন পাউন্ড) জরিমানা করা হয়েছে। আয়ারল্যান্ডের ‘প্রাইভেসি ওয়াচডগ’ এর অনুসন্ধানে দেখা গেছে, কম্পানিটি তার মূল সংস্থা ফেসবুকের মালিকানাধীন অন্যান্য সংস্থার সাথে তথ্যের স্বচ্ছতার ক্ষেত্রে কঠোর নিয়ম ভঙ্গ করছে।

তথ্য সুরক্ষা কমিশন গত বৃহস্পতিবার জানায়, হোয়াটসঅ্যাপকে ইউরোপীয় ইউনিয়নের নিয়ম মেনে চলার পাশাপাশি একে ‘প্রতিকারমূলক পদক্ষেপ’ নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, জরিমানার পরিমাণ অনেক বেশি, এবং তারা এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবে।

এর আগে, জেনারেল ডেটা প্রোটেকশন রেগুলেশন (জিডিপিআর) নামে পরিচিত ইউরোপীয় ইউনিয়নের নিয়মগুলি কার্যকর হওয়ার পর ২০১৮ সালের ডিসেম্বরে হোয়াটসঅ্যাপের বিরুদ্ধে তদন্ত শুরু হয়।

জরিমানাটি জিডিআরপি আইনের অধীনে দ্বিতীয় সর্বোচ্চ এবং আয়ারল্যান্ড কমিশনের করা সবচেয়ে বেশি। এর আগের নিরাপত্তা লঙ্ঘনের দায়ে টুইটারকে ৪ লাখ ইউরো জরিমানা করা হয়।

কমিশন জানায়, হোয়াটসঅ্যাপের বিরুদ্ধে অভিযোগটি প্রমাণ করে যে ফেসবুক ব্যবহারকারী এবং যারা কখনো ফেসবুক ব্যবহার করেনি তাদের জন্য জিডিআরপি বিধিমালা অনুসরণ করেছে কিনা। যার মধ্যে কীভাবে হোয়াটসঅ্যাপ ও ফেসবুকের অন্যান্য কম্পানিগুলোর মধ্যে ব্যবহারকারীদের তথ্য কাজে লাগানো হয় তা অন্যতম।

আয়ারল্যান্ডের শহর ডাবলিনে অনেক বড় বড় প্রযুক্তি সংস্থার ইউরোপীয় সদর দপ্তর রয়েছে, ফলে দি আইরিশ ওয়াচডগ ইউরোপীয় ইউনিয়নের তথ্য ও এর গোপনীয়তার প্রধান নিয়ন্ত্রক হিসেবে কাজ করে।

এই বিষয়ে হোয়াটসঅ্যাপ এক বিবৃতিতে জানায়, ব্যবহারকারীদের ব্যক্তিগত সেবা ও গোপনীয়তা রক্ষার ক্ষেত্রে তারা প্রতিজ্ঞাবদ্ধ। আমাদের দেয়া তথ্যের সত্যতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে আমরা আগের মতোই কাজ করে যাবো।

তবে ইউরোপীয় ইউনিয়নের নীতিলঙ্ঘনের দায়ে জরিমানা দিতে তারা রাজি নয় বলে জানিয়েছে হোয়াটসঅ্যাপ। এই রায়ের বিরুদ্ধে আপিল করার কথাও জানিয়েছে তারা।

সূত্র: রয়টার্স।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD