বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন

শিরোনাম :
কোনো আগাম সংকেত ছাড়াই ধ্বংস হতে পারে মহাবিশ্ব দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে ৭ কোটি টাকার বিদ্যুৎ দিলো রূপপুর ২০৩২ সাল পর্যন্ত বাংলাদেশকে জিএসপি সুবিধা দেবে কানাডা যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত: প্রধানমন্ত্রী সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্ত করতে উন্নয়ন সহযোগীদের সঙ্গে পরামর্শ সভা শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে দেশে ফিরিয়ে আনা হতে পারে: হুমায়ুন কবির গাজা গণহত্যা মামলায় হারতে পারে ইসরাইল পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণ নিয়ে যা জানালেন মজুরি বোর্ড চেয়ারম্যান ১৬ ডিসেম্বর পর্যন্ত বন্ধ ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট দিল্লির দাসত্ব করার জন্য মুক্তিযুদ্ধ করা হয়নি: রিজভী

১০ কোটি টাকার ক্রিস্টাল আইসসহ গ্রেপ্তার ২

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৯ অক্টোবর, ২০২১

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের সাতকানিয়ায় দুই কেজি ক্রিস্টাল আইসসহ গ্রেপ্তার দুজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তাদের দুজনের মধ্যে একজন রোহিঙ্গা নাগরিক।

গত বৃহস্পতিবার (৭ অক্টোবর) রাত আড়াইটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের নেজাম উদ্দিন এলপিজি পাম্পের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের চট্টগ্রাম জেলা জজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গতকাল শুক্রবার (৮ অক্টোবর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন।

আটক দুজন হলেন রোহিঙ্গা নাগরিক জাহিদ আলম এবং কক্সবাজারের টেকনাফের বাহারছড়া কচ্ছপিয়া এলাকার ফয়সাল আহমেদ।

সাতকানিয়া থানার ওসি আনোয়ার হোসেন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে মাদকের বড় চালান যাচ্ছে খবর পেয়ে কেরানীহাটের উত্তরে একটি পেট্রোল পাম্পের সামনে চেকপোস্ট বসায় পুলিশ। পরে রাত সোয়া ২টার দিকে একটি ট্রাকের গতিবিধি সন্দেহজনক হলে ট্রাকটি থামানো হয়। এ সময় ট্রাকের চালক ও হেল্পার অসংলগ্ন কথাবার্তা বলেন। পরে গাড়িটিতে তল্লাশি চালিয়ে দুই কেজি ক্রিস্টাল আইস উদ্ধার করা হয়। এই মাদকের আনুমানিক মূল্য ১০ কোটি টাকা। মাদক পাচারের কাজে ব্যবহার করায় ট্রাকটি জব্দ করা হয়।

তিনি আরও জানিয়েছেন, মূলত এক এনজিওকর্মী কক্সবাজার থেকে ঢাকায় বদলি হওয়ায় বাসা বদলের জন্য গাড়িটি ভাড়া করেন। এই সুযোগে চালক ফয়সাল ও তার সহযোগী জাহিদ মিলে মাদকগুলো ঢাকায় পাচারের চেষ্টা করছিলেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD